
যেদিন নিযামীর ফাঁসির রায় হল
আমি ভীষণ খুশি !
এক ছদ্মবেশী নারী
চাটগাঁয়ে তার বাড়ি ,
আমার খুশি দেখে জিগায় ব্যঙ্গ করি
নিযামী হত্যা ,লুণ্ঠন করছেন ,
আপনি দেখছেন ???
আমি ? -নাহ !
উত্তরে খুশিতে ডগোমগো
যেহেতু আমি দেখিনি
সেহেতু এ সব গাঁজাকুরি!
বলি কী -আমি তো '৭১ দেখিনি
তাই বলে কি যুদ্ধ বাঁধেনি ?
মিথ্যাকে চাপিয়ে ঘাড়ে ,সত্যকে মেরে ফেলতে চাও ?
তুমি কোথায় ছিলে -আজ ও তা জানো নি ?
৭১ এ যুদ্ধ বেঁধেছিলো ;
৩০ লক্ষ্য নিরপরাধ তাজা প্রাণ
নিঃশেষ হয়েছিল ,
আজ রাজাকারের ফাঁসি
তাই বাংলার মুখে হাসি !
সেদিন বাবার গায়ের শালে লেগেছিল
হাজার হাজার গুলি
ঝাঁপিয়ে নদীতে পড়ে
বেঁচে গিয়েছেন তিনি ,
লঞ্চ ভরা যাত্রীরা আর কেউ তা পারেনি !
তাছাড়া ইতিহাস তো মরেনি !
বাংলার বাতাসে লাশের গন্ধ ভেসে আসে !
পাওনি ?
সাক্ষী বাংলার চাঁদ ,সূর্য , আকাশ ;
সাক্ষী বাংলার বাতাস
সাক্ষী বাংলার রক্তে ভাসা মাটি
বয়ে চলা নদী
তার ছিল রক্তে ভাসা স্রোত !
কালের গর্ভে জমেছে সেই রক্ত
দেখতে চাও ?
তবে তোমার বন্ধ মনের কপাট খোল - !
আমি যুদ্ধ দেখিনি ,
দেখেছি বইয়ের পাতায় ৭১
সর্বহারা নারীর লুণ্ঠিত ইজ্জত
হায়েনার বুটের নীচে অবুঝ শিশুর জীবন;
বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে পড়ে আছে
উদ্দীপনায় তেজদ্দীপ্ত ভাইয়ের নীরিহ লাশ ,
ভাই হারিয়ে বোনের আকাশ ফাটা ক্রন্দন !
এখন দেখি যুদ্ধে বেঁচে যাওয়া মুক্তিযোদ্ধার
চোখের পতিত পালকের নীচে রণক্ষেত্র
যুদ্ধের পটভূমি আঁকা ;
আজ ও ঘোর স্বপ্নের ঘোরে স্ট্যানগান ,মেশিনগানে
ঝাঁঝরা করে হানাদারের বুক
হঠাৎ উল্লাসে কেঁপে ওঠে
বলে জয় বাংলা -জয় বাংলা
কখনও ভেসে আসে কষ্টের আর্তনাদ !
আমি যুদ্ধ দেখিনি ,
দেখেছি এক কোটি বাঙ্গালীর আপন নিবাস ফেলে
পার্শ্বদেশে পলায়নের প্রামাণ্যচিত্র !
আমি যুদ্ধ দেখিনি
দেখেছি "গেরিলা " চলচ্চিত্র ,
"ওরা ১১জন " আবার তোরা মানুষ হ '
আমি যুদ্ধ দেখিনি
পড়েছি "জাহানারা ইমামের ৭১ এর দিন গুলো "
এসবে লেগে আছে ৭১ এর লাল ছোপ ,রক্তের আলপনা
বুকের বা পাশের চিনচিন ব্যথা !
আমি তাই আপন মনে যুদ্ধ রচনা করি
টগবগে রক্ত এবার যুদ্ধে নামে আমার শিরার ভিতর
যেন আমি রণাঙ্গনে আছি ,
বুলেটের আঘাতে চিহ্ন ভিন্ন করি নরপশুদের মুণ্ডু ;
বোনের নরম গালে ঐ নরপিশাচের হাত আমি
এক মোচড়ে ভেঙ্গে করি চুরমার,
গালের চড়ে খসে পড়ে ছাপোষা রাজাকারের দাঁত
ফিনকি দিয়ে রক্ত ছুটে;
বুঝেছি ,এ রক্ত মানুষের নয় !

সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


