আমার পাশের ফ্ল্যাটে যিনি থাকেন তিনি আমার প্রতিবেশী । কিংবা আমাদের আশেপাশের বাড়িতে যারা থাকেন তারাও আমাদের প্রতিবেশী । এক এক মানুষের চিন্তা ভাবনায় ভিন্নতা থাকতেই পারে । তাই সে তার স্বাধীনতা অনুযায়ী , রূচিমাফিক যা খুশি করতেই পারেন । শুধু দেখতে হবে যে তার আশেপাশে যারা আছে তাদের ক্ষতি না হলেই হয় । তা সে ছোট হোক , আর বড় হোক । দুর্বল হোক , আর সবল হোক । সবই চায় তার সবচেয়ে নিকট প্রতিবেশীর সাথে বন্ধুত্ব পূর্ন স্থিতিশীল একটা সু-সম্পর্ক । তবে সবইতো আর এক হতে পারে না , কারো কারো মাঝে চুলকানি থাকেই । বিশেষ করে যাদের চাপার জোর আর গায়ের জোর বেশি , তারা দুর্বলদের উপর একটু তাড়াতাড়িই প্রভাব খাটাতে চেষ্টা করে
যাই হোক , যে কথা আসলে বলতে চাই তা হলো আমাদের দেশের ও এক নিকট প্রতিবেশী রাষ্ট্র আছে । তাদের অবস্থা কি তা তো দেখাই যাচ্ছে । দেশের সরকার হয়তো এখন তাদের জন্য সুবিধাজনক । তাই তারা এখন প্রতিবেশী দেশের জনগনের কোনো রিএকশনেই গুরুত্ব দিচ্ছে না । আসলে এইগুলা সব সাবধান বানী । ছুড়ির খোচাটা যখন গায়ে পড়বে , তখন হুশ হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


