somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে আসা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা মেয়ে ঝুম বৃষ্টিতে একলা দাড়িয়ে আছে । মুখটি তার আকাশ পানে তুলে চোখবুজে সে স্পর্শ করছে বৃষ্টিকে । ঝুমবৃষ্টি ধুয়ে দিয়ে যায় সকল মেঘ যা তারমনে ছিলো । বৃষ্টির ছোয়ায় তার মনের মেঘ ধীরে ধীরে মুছে যায় । থাকে এক প্রশান্ত আকাশ । নীল আকাশ ! যেন তার বেদনার রঙ্গেই সাজানো । বৃষ্টি শেষ , মেঘ কেটে যাচ্ছে । আকাশ ঝলমল করছে সূর্যের আলোয় । মেয়েটি ধীর পায়ে হেটে যায় ঘরের দিকে । টেবিলের উপর থাকা মোবাইলের লেড লাইট জ্বলছে , তার মানে কারো মিস কল অথবা মেসেজ এসেছে । বুকের মাঝে একটু চিনচিন করে উঠলো । কেন জানি এখনো মন থেকে তার কথা মুছে যায় নি । শুধুই মনে হয় এখনি বোধ হয় ও ফোন দিল , এই বুঝি ওর মেসেজ এল ! কিন্তু না ! পোড়া কপাল যাদের , তাদের সাথে এমনই হয় । খোদাও তাদের দিকে ফিরে চায় না । খেলা করে এই পোড়া কপালীদের নিয়ে । ঠিক করলো মোবাইলের সিম চেঞ্জ করে ফেলবে । মুছে ফেলবে সব স্মৃতি । সব উপহার , সব চিঠি নিয়ে ব্রীজ থেকে নদীতে ফেলে দিবে । চিন্তা করতে করতে শাওয়ার নিতে গেল । শাওয়ার শেষ করে রুমে এসে দেখ ছোট বোন ফারিয়া বসে আছে । "ফারজানা আপু , ভাইয়ার মোবাইল থেকে উনার আম্মু ফোন দিয়েছিল । " একটু চমকে উঠলো ফারজানা । "কোন ভাইয়া ? কার আম্মু ??" "তুমি তো জানই যে কার কথা বলছি । যাই হোক , ভাইয়া অ্যাপোলোতে ভর্তি হয়েছে । পারলে এখুনি যাও । ইমার্জেন্সীতে আছে । " "কি হয়েছে ওর ? " ফারজানার চোখে পানি চলে আসলো । বুকের ভিতর খুব যন্ত্রনা হচ্ছে । "জানি না । বেশি কিছু বলেনি । উনি কাদছিলো । " কি করবে বুঝতে পারছে না ফারজানা । ড্রাইভারও নেই । ঈদের ছুটিতে আছে । ওরও ড্রাইভিং লাইসেন্স নেই । তবুও নিজেই গাড়ি চালিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিল । তারাতারি রেডি হয়েই ছুটলো । বাবার ড্রয়ারেই ছিল গাড়ির চাবি । মনে মনে খোদাকে ডাক ছিল । যদিও খোদার উপর তার বরই ক্ষোভ , তারপরও মনে হচ্ছিল যদি আজকে খোদা তাকে সাহায্য করে !!! হাসপাতালে যাওয়ার সময় শাহাবাগ থেকে একগাদা রজনীগন্ধার স্টিক কিনে নিলো । ওর খুব পছন্দ রজনীগন্ধা । পথে কোন সমস্যাই হল না , পৌছে গেল হাসপাতালে । নিচে রিসিপশনে কথা বলার সময় তারা ওর দিকে অনেক্ষন তাকিয়ে ছিল । ফারজানাও কিছুটা অস্বস্তি বোধ করছিল । তাদের কে তাড়া দেয়ার পর তারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় । ডাক্তার তাকে দেখেই মনে হল যেন একটু তাড়াহুরা শুরু করে দেয় । "আপনাকে সেই কখন থেকে কল করা হচ্ছে ! আর আপনি এখন আসলেন ? রোগীতো আপনাকে না দেখে অপারেশনই করতে দিবে না । তাড়াতাড়ি চলুন । " ডাক্তার একটু ঝাজ নিয়েই কথা গুলো বললো । ফারজানা এবার কেদেই দিল "কি হয়েছে ওর , স্যার ? " " এক্সিডেন্ট করেছে । অপারেশেনে লাইফ রিস্ক আছে । কিন্তু তাও করতেই হবে । পেশেন্ট বলছে এর জন্য আপনার অনুমতি লাগবে । আজকালকার ছেলে-মেয়ে গুলো যে কি না !!! " বলেই ডাক্তার একটা পেপার আর কলম এগিয়ে দিলেন । ফারজানা সাইন করতেই , ডাক্তার নার্সদের ডেকে OT তে চলে গেলেন । ফারজানা সবার সাথে OTর সামনে বসে পড়লো । তখনো ফুপিয়ে ফুপিয়ে কাদছে । সবাই ওর দিকে কেমন করে যেন তাকাচ্ছে । প্রায় চার ঘন্টা পর ডাক্তার OT থেকে বের হয়ে সবাইকে একটু গুরুগম্ভীর কন্ঠে বললেন "অপারেশন সাকসেসফুল , রোগী ভাল আছে । আধাঘন্টা পর দেখা করতে পারবেন । " আধা ঘন্টা পর হাতে রজনীগন্ধা নিয়ে ও সবার আগে ঢুকলো । "কি হয়েছিলো তোমার ? কোথায় এক্সিডেন্ট হল ? কিভাবে হল ? একটু কেয়ার ফুল থাকলে কি হয় ?? " বলেই আবার কান্না । রাইয়ান উঠে বসে ওকে বুকে জড়িয়ে নিল "ধুর পাগলী , কাদে না । আমার কিচ্ছু হয় নাই । এত্তো গুলা রজনীগন্ধা দেখে আমি সত্যি পাগল হয়ে গেলাম । " এরপর ফারজানা চোখ কটমট করে ওর দিকে তাকালো । হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছলো । আশেপাশে তাকিয়ে দেখে নার্সের ড্রেসে যারা আছে , সব ওর বদমাশ বন্ধুগুলা ।

হাসপাতালের নীল পোশাকে ওকে ভালই মানিয়েছিল । সব ছিল ওর পাগলামি আর বন্ধুদের কারসাজি । মান ভাঙ্গাতে না পেরে শেষ পর্যন্ত এই কাজটা করলো । ও আবার বোকার মত ধরা পড়ে গেল সেই ফাদে ।প্ল্যানটা ছিল ফারজানার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড সাদিয়ার । সেদিন বিকালে সাদিয়ারা সবাই মিলে লেকে আড্ডা দিচ্ছিল । তখনই সাদিয়া জিজ্ঞাস করে রাইয়ানকে যে ফারজানার সাথে দিন কাল কেমন যাচ্ছে । ও মুখ ফুটে কিছু না বললেও সাদিয়া ঠিকই সব বুঝে নেয় । তারপরই এই নাটক সাজানো হয় ।

যাই হোক , ভালই হলো । এত্তোগুলো রজনীগন্ধা দেখে তো ও অনেক বেশি মুগ্ধ হয়ে যায় । ওদিকে ডাক্তারকেও কনভেন্স করতে নাকি ওদের অনেক কষ্ট হয় । তবে ডাক্তার তার রোলটা ফারজানার সামনে ভালই প্লে করে । ডাক্তার ছিল ফারজানার বন্ধু রাতুলের বাবা । তবে ওদের দুজনকে আবার একসাথে করতে পেরে সবাই বেশ খুশি । আশা করা যায় , সামনের মাসেই ওদের দুজনকে পারমানেন্টলী একসাথে রাখার ব্যাবস্থা হবে ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×