বৃটেনে বোরকা নিষিদ্ধের বিল রুখে দিলো লেবার পার্টি
০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নেকাব নিষিদ্ধের জন্য বৃটিশ পার্লামেন্টে উত্থাপিত বিলটি পাস হয়নি। বর্তমান বিরোধী দল লেবার পার্টির বিরোধিতার কারণে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ফিলিপ হলোবোর্ন উত্থাপিত বিলটি পার্লামেন্টে পাস করা সম্ভব হয়নি। গত শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বিলটি উত্থাপিত হলে লেবার দলীয় বাঙালি এমপি রুশনারা আলীসহ লেবার এমপিরা তীব্র বিরোধিতা করেন। দীর্ঘ বিতর্কে বিলটির পক্ষে তেমন কোন সমর্থন না থাকায় এখানেই থেমে গেল আইন করে নেকাব নিষিদ্ধের প্রচেষ্টা।
বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ এমপি রুশনারা আলী বলেন, নেকাব পরিধান ধর্মীয় স্বাধীনতা এবং অনুশাসনের অংশ। আমি সবসময়ই নারীদের স্বাধীনতা এবং অধিকার রক্ষায় আন্তরিক। মুসলিম নারীদের অধিকার পরিপন্থি বিল উত্থাপন কনজারভেটিব দলের একটি ভুল। তিনি বলেন, এই বিলটি ছিল একটি প্রাইভেট মেম্বার বিল। এটি ভোটাভুটির পর্যায় পর্যন্ত যায়নি। তার আগেই থামিয়ে দেয়া সম্ভব হয়েছে। রুশনারা আলী বলেন, মুসলিম নারীরা নেকাব পরিধান করবে কী করবে না তা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এটা কারো চাপিয়ে দেয়ার কোনো বিষয় নয়। তিনি বলেন, একজন মুসলিম হিসেবে তিনি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বিশ্বাস করেন । যখন বৃটেনে মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদী হামলার ঘটনা বাড়ছে তখন এ ধরনের আইন দেশটিতে ইসলামবিদ্বেষী মনোভাবকে আরও উসকে দেবে বলে তিনি মনে করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর...
...বাকিটুকু পড়ুন
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন