মালয়েশিয়ার বিমানটি যদি মালয়েশিয়া থেকে না উডে বাংলাদেশ থেকে উড়ে হারিয়ে যেত তাহলে কে কি বলত তা একটু দেখা যাক
সাহারা খাতুন: ৪৮ ঘন্টার মাঝে বিমানটি হাজির করা হবে।
মখা আলমগীর: ঐ জামাত শিবির বিমানের পাখা ধরে ঝাকুনি দেওয়ার কারনে বিমানটি দুর্ঘটনায় পডেছে।
লতিফ সিদ্দিকী: বিমান সন্ত্রাসীদের ঘরে ঘরে গিয়ে ধরে আনা হবে ।
ইনুঃ এটা ঐ জামাতের এজেন্ট খালেদার চক্রান্ত বলে মনে হচ্ছে ।
DMP কমিশনারঃ প্রাথমিক তদন্তে বিমান দুর্ঘটনার সাথে জামাত শিবিরের সম্পৃক্ততা পাওয়া গেছে ।
ওবাইদুল কাদেরঃ আগামী মাসের মধ্যেই বিমানটির পাখা খুজে পাওয়া যাবে
আবুল মালঃ এই একটা বিমান দুর্ঘটনা এটা কোন ব্যাপার না এরকমতো হবেই। এটা নিয়ে টেনশনের কি আছে । রাবিশ। স্টুপিড
সুরনজিৎ: বিমানের প্রত্যেক সুন্দর বিডালকে বস্তা ভরা হবে, আর বিমান হারিয়ে যাবে এটাতো সাংবিধানিক অধিকার।
কামরুল ইসলাম: বিএনপি জামায়াত শিবির আল কায়েদার সাথে হাত মিলিয়ে এই নাশকতামূলক কাজ করেছে।
এরশাদঃ বিমানটিকে ধরতে না পারলে জনগণ আমাকে থুতু দেবে।
প্রধানমন্ত্রী হাসিনাঃ যুদ্ধাপরাধের বিচার বানচালের জন্য জামাত শিবির ঐ বিমান দুর্ঘটনা ঘটিয়েছে ।এটা তাদের
ষডযন্ত্রের একটা অংশ।
বেগম খালেদা জিয়া: বিরোধী দলের আন্দোলনে সরকার ভীত হয়ে বহু যাত্রী সহ এই বিমানটি তারা গুম করেছে। যাতে তারা চলমান উপজেলা নির্বাচনে ভোট দিতে না পারে। ইনশাল্লাহ জনগণ তাদের ষড়যন্ত্র রুখে দেবে।
ইমরান এইচ সরকার: এটা রাজাকারদের কাজ ছাড়া আর কিছু নয়। তারা বিমানটাকে পাকিস্তানে নিয়ে যেতে পারে। তাই যতক্ষণ বিমানটাকে খুজে পাওয়া না যাবে ততক্ষণ শাহবাগে আন্দোলন চলতে থাকবে। আর আন্দোলন চলাকালীন
সময়ে সরকারকে আমাদের জন্য বিরিয়ানি আর পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে।
লাকি আক্তার: ব তে বিমান,
তুই রাজাকার, তুই রাজাকার।
#সংগ্রহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


