- ফুলটার নাম স্নো রোজ, বুঝেছো?
এই কথা বলে তিনি থামলেন। এরপর খুব আবেগ নিয়ে বললেন
- অনেক সুন্দর ফুল, জানো! দেখেছিলাম একবার। আমি না রেখে দিয়েছি।
বিপ্রদাশ বড়ুয়া দা কথা বলছেন। তিনি আবার থামলেন। পকেটে কী যেন খুঁজছেন। আমি ভাবলাম, ফুল পাগল এই মানুষটা ফুল পকেটে রাইখা দিলো কি না কে জানে। পকেট থেকে চশমা বের করলেন। চোখে দিলেন। আমার দিকে তাকায়ে বল্লেন
- আমার মনে! বুঝেছো অরুণ, স্নো রোজ আমি রেখে দিয়েছি আমার মনে।
আমি দাদার দিকে তাকায়ে আছি। ফুল মনে রেখে দিলে কি এমন ফুলের মত মন হয়!
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



