পুলিশের প্রশংসা সাধারণত কেউ করে না। গত দিন এক সিএনজিওয়ালা করলেন। বললেন
- মামা, পুলিশ কইলাম এত খারাপ না।
মিটারের চাইতে অন্তত চারগুন বেশী ভাড়ায় রাজি হয়ে সিএনজিতে বসে আছি। তার রসানো কথা ভালো লাগার কথা না। আমি কিছুই বল্লাম না। সে নিজে নিজেই বললো
- বেতন দ্বিগুন হইছে হেগো। কিন্তু ঘুষ দ্বিগুন করে নাই। আগেও রাস্তায় সিএনজি পার্ক করলে ১০ টাকা নিতো, এখনো ১০ টাকাই নেয়।
অথচ সে কিন্তু চিন্তা করতে পারতো, বেতন দ্বিগুন হইছে অথচ ঘোষ কেন নিবো? কিন্তু না, সিএনজিওয়ালা এই চিন্তাই করে নাই। কারন সে জানে, রাস্তায় গাড়ী রেখে সে অপরাধ করবে। এবং এই অপরাধ আগের দামেই মোচন করা যাচ্ছে। বেতনের মত দ্বিগুণ হয়ে যায় নাই। ভালো না?
-০-
আচ্ছা ফাটা কেষ্ট না কে জানি আছে না? তিনি সিএনজি যেন মিটারে চলে এইটা বাস্তবায়ন করতে পারেন না? নাকি ওপেন সিক্রেটের মত এইটাও ওপেন ক্রাইম হয়েই থাকবে?
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




