কাল্পনিক এক দেশ নিয়া কথা হচ্ছে। বেকুব এক বন্ধু তার জ্ঞানী বন্ধুরে বলতেছে
- দোস্ত রাজার এত এত কর্মচারী, এত এত বাহিনী। তারপরেও কিছুইতো ঠিক মত চলতেছে না!
বেকুব বন্ধু মাথা চুলকাইতে চুলকাইতে বললো, দোস্ত তাইলে এরা কী করে?
এক গাল হেসে জ্ঞানী বন্ধু উত্তর দিলো
- কেন? সাধারণ মানুষরে হয়রানী করে! বন্দুক দেখাইয়া, আইন দেখাইয়া ক্ষমতা দেখায়! টু পাইস ইনকাম করে। এইসবতো ঠিকই চলতেছে, নাকি?
বেকুব দোস্ত বললো
- হ দোস্ত, এইসব ঠিকই চলতাছে।
জ্ঞানী দোস্ত এবার বেকুব দোস্তের পিঠি চাপড় দিয়া কয়
- তারমানে দেশ ভালো চলতেছে। সরকার চালায় যেই লোকজন এদেরকে ভালো রাখলেই দেশ ভালো চলে, বুচ্ছস?
বেকুব কী বুঝলো কে জানে, বললো
- হ দোস্ত বুচ্ছি।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




