ইংরেজীতে একটা কথা আছে, নেগেটিভ নিউজ ইজ অলওয়েজ পপুলার নিউজ। উদাহরণ দিয়ে বলি-
যদি বলি
- চাউলের দাম ২০ টাকা কেজি।
মানুষজন পাত্তাই দিবো না। কয়েকজন ভ্রু কুঁচকাইয়া বলবো, এইটাতো ১০ ট্যাকা করার অথা কইছিলো, ফালতু নিউজ কেন দেন?
যদি বলি
- চাউলের দাম ৫০০ টাকা কেজি।
সাথে সাথে এই নিউজ তুমুল জনপ্রিয় হয়ে যাবে। ঘরে ঘরে চাউল জমানো শুরু হয়ে যাবে। দেশে নির্ঘাৎ হাহাকার পড়ে যাবে।
আজকে একটা পজেটিভ নিউজ বলি।
নাম বলবো না।
ভালো মানুষদের নাম আমি বলি না। কারন তারা নামের জন্য ভালো হন না। উল্টা প্রচারে বিব্রত হন। শুধু ঘটনাটা বলি।
বয়ষ্ক দেখেই তিনি ভাবলেন, এই রিক্সাতেই উঠি। গল্প শুরু করলেন, কমন গল্প
- চাচা এই বয়সেও রিক্সা কেন চালান? ছেলে মেয়ে নাই!
- মেয়ে বিয়া দিয়া দিছি চাচা। ছেলে একটা আছে। একটা চওখ নষ্ট, আরেকটা চওখে তেমন দেখে না।
- তো রিক্সা না চালাইয়া ভেনে কইরা তরকারী বেচলেইতো পারেন। পরিশ্রম কম হইবো।
চাচা মিয়া দীর্ঘ শ্বাস ফালাইয়া বল্লেন, চাচা ভাবছিলাম এই কথা। কিন্তু পুঞ্জি লাগে, পামু কই?
-০-
আমার সেই পরিচিত মানুষটা আজ পুঞ্জি নিয়া আসছেন। কড়াইল বস্তিতে যাবেন। নিজে গিয়ে ব্যবসার মূলধন দিয়ে আসবেন।
আমার চারপাশের মানুষগুলান এত ভালো কেন? এতই কেন ভালো সবাই!
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




