somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাফিক পুলিশের কেউ আছেন???

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকাশ পরিবহন লি: একটা গাড়ী করে উত্তরা আসতেছি। বনানী এসে দেখি এদেরই একটা গাড়ী নষ্ট হয়ে আছে। নষ্ট হওয়া গাড়ীর নম্বর: ঢাকা মেট্রো-ব, ১১-৭৮৫০। আমাদের গাড়ীর ড্রাইভারের সাথে কী যেন কথা বললো। এরপর দেখি আমাদের গাড়ী নষ্ট গাড়ীটাকে ধাক্কাচ্ছে। মনে মনে ভাবলাম, হয়ত স্টার্ট নিচ্ছে না, তাই ধাক্কা দিচ্ছে। ওমা! অবাক হয়ে দেখি নষ্ট গাড়িকে ধাক্কায়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে!
ধাক্কাতে ধাক্কাতে বনানী থেকে স্টাফরোড নিয়ে আসলো। আমাদের ড্রাইভার আক্ষরিক অর্থে সামনে কিছুই দেখছে না! সামনের গাড়ী ব্রেক করলে আমাদের গাড়ীতে ভূমিকম্পের মত ঝাকি লাগতেছে। মারাত্মক রিস্কি কাজ। যাত্রী সবাই বাধা দিচ্ছি, কিন্তু ড্রাইভার, হেল্পার কেউই কানে তুলতেছেনা।
গাড়ী বিশ্বরোড আসলো। দুইজন পুলিশ দাঁড়ায়ে আছে। চিল্লান দিয়ে বললাম
- পুলিশ, পুলিশ! গাড়ীটা থামান, হারামজাদা সবাইরে মেরে ফেলবে।
পুলিশ দুইজন একবার তাকাইলো, তারপর আর তাকাইলো'ই না! গাড়ী থেকে নেমে যাবার মত স্পিডও নাই। বিশ্বরোড আর খিলক্ষেতের মাঝামাঝি এসে ড্রাইভার পশুর মত হুংকার দিয়া কয়
- ঐ এরে নামায়ে দে। পুলিশের ভয় দেখায়! পুলিশ কি াল করবো! হে কোন দেশে থাকে?
চিল্লান দিয়া বললাম
- ুত্তার বাচ্চা তুই গাড়ী থামা।
গাড়ী থামায় না। খিলক্ষেত পেট্রোলপাম্পের কাছে চার পাঁচজন পুলিশ। ডাকলাম
- পুলিশ! ভাই গাড়ী এইটা থামান, প্লিজ।
পুলিশ একজন তাকাইলো, গুরুত্ব দিলো না।
এয়ারপোর্ট এসে একটু সিগনাল পাইলাম। কিন্তু এত ভীড়ে নেমে যাবার মত অবস্থা নাই। গাড়ী চলে আসলো হাউজবিল্ডিং। সিগনালে নামলাম। কিন্তু কোন পুলিশ, সার্জেন্ট নজরে পড়লো না। ব্যার্থ, অপদস্থ হয়ে বাসার দিকে রওয়ানা দিলাম।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৬
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

×