somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বক্কোড় আংকেল B-)

৩০ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামনের মাসেই ছেলেটার ৩ বছর পুরো হয়ে যাবে । এতোদিন একটু একটু করে কথা বলে আমার আর তার বাবার মাথা খারাপ করে দিচ্ছিলো । কিন্তু গত ২ মাস হলো সে খুব ভাব নিয়ে কথা বলার চেষ্টা করছে । অনবরত ভুল শব্দ বলে যাচ্ছে - আবার আমরা তার কথা না বুঝে - উত্তর না দিলে খুব ক্ষেপে যাচ্ছে । এবং মজার ব্যাপার হচ্ছে - সে ভুলগুলো বলছে খুবই কনফিডেন্টলি /:) যেমন :

১। গত মাসে আমি ছোট্ট একটা দুর্ঘটনা ঘটিয়ে - পায়ে একটা অপারেশন করে, বিশাল সাইজের একটা ক্লাসটার নিয়ে , হাসপাতালে ৩ দিন থেকে বাসায় আসলাম :)। এই ৩ দিন সে ছিলো তার বাবার কাছে ( যাকে বলে শেয়ালের কাছে মুরগী পাহারা :(( ) বাবা তো একটা পুরা মিচকা আর এই ৩ দিনে ছেলেকেও মিচকামির অপর ছোটখাটো একটা ডিপ্লোমা কোর্স দিয়ে দিয়েছে । যা হোক - হাসপাতাল থেকে ফিরে কিছুদিন পর - আমি লিভিং রুমে বসে আছি । হঠাৎ দেখি ছেলে নাই । কতক্ষণ ডাকার পর আসলো । জিজ্ঞেস করলাম - কোথায় গেসিলা ? ছেলে উত্তর দিলো " কসপিটাল এ " আমি তো অবাক :-/। আবার জিজ্ঞেস করলাম " কসপিটাল কি জিনিস ?" ছেলে খুব বিরক্ত হয়ে বললো " তুমি গেসিলা না ? ওইখানে "

তার মানে হসপিটালকে সে "কসপিটাল" বানাইছে :((

২ । ছেলের বাবাকে যতই বলি সিগারেট খেলে লুকায় লুকায় খাবা । ছেলে বা আমার সামনে খাবানা । ছেলের বাবা বলে " কেন - আমি কি চুরি করছি যে লুকায় লুকায় খাবো ?" অনেক তর্ক বিতর্কের পর তাকে শেষ পর্যন্ত পেছনের বাগানে সিগারেট খাওয়ার অভ্যাস করানো হইছে X(। আর ছেলেও জেনে গেছে - যে বাবা সিগারেট খেলেই মা বাবাকে ঝাড়ি দেয় । গত রবিবারে সকালে হঠাৎ ছেলে দৌড়ায় এসে বললো " মা,মা - বাবা না ফিগার খায়।" আমি বললাম " ফিগার - সেটা কি ? " :-*
সে দুই আঙ্গুল ঠোঁটে লাগায় ধোঁয়া ছাড়ার ভঙ্গি করে বললো " এই যে ফিগার খায় "

বুঝলাম - সিগারেট কে সে "ফিগার" বানাইছে । /:)

৩ । সপ্তাহে তিনদিন আমার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্ট বাসায় এসে আমার ভাঙ্গা পায়ের এক্সারসাইজ করায় দিয়ে যায় :D। আর সেই থেরাপিস্ট এর নামটাও একটু বিদঘুটে :P। সেই ডক্টরের নাম তার সামনেই আমার ছেলে বেশ কয়েকবার খুবই আপত্তিজনক ভাবে উচ্চারন করার পরে - মান সম্মান বাঁচানোর জন্য বললাম " বাবা - তুমি ওনাকে ডক্টর আংকেল বলবা ঠিক আছে ? ":P

আজকে একটু আগে আমার থেরাপিস্ট কে আসতে দেখে ছেলে জোরে জোরে আমাকে ডেকে বলল " মা মা - বক্কোড় আংকেল এসেছে " :|

ভাগ্যিস - আমার ডাচ থেরাপিস্ট বাংলা জানেনা :D
৬২টি মন্তব্য ৬১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×