somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাওয়া নিয়ে বাহানা :|

২৩ শে জুন, ২০১১ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাওয়া নিয়ে কমবেশি সব বাচ্চারাই ঝামেলা করে । খাওয়া নিয়ে নাস্তানাবুদ হতে হয়নি - এমন মা মনে হয় পাওয়া ভাগ্যের ব্যাপার ।
আমার ৩ বছরের ছেলেটাও এই দলের বাইরে না । দুনিয়ার যতো অখাদ্য জিনিষ সে খেতে রাজী আছে শুধু - যেগুলো খাওয়া দরকার সেগুলো বাদে । যেমন - দুধ, ডিম , ফলমূল , সব্জী , ভাত, বাসায় বানানো ফলের জ্যুস - এরকমের সব খাবার তার দুই চোখের বিষ ।

খেতে বসলেই যতো সব কাহিনী শুরু করে দেয় - টিভি দাও, মুভি দাও, কার্টুন দাও, গাড়ী দাও, ঠাণ্ডা লাগছে খাবোনা, বৃষ্টি হচ্ছে খাবোনা , ঘুম আসছে খাবোনা , বাবা না আসলে খাবোনা , ব্যাটম্যান কে ডাকো , আইরন ম্যান কই , স্পাইডার ম্যান পড়ে গেলো কেন খাবো না - ইত্যাদি ইত্যাদি আরও হাজার রকমের বাহানা । ছেলেকে খাওয়াতে বসলে আশে পাশে রীতিমতো একটা স্টোররুম হয়ে যায় - কারন ওর সব জিনিষ হাতের কাছে রেডি রাখতে হয় - আর যদি কিছু চেয়ে না পায় - ব্যাস খাওয়া লাটে উঠবে । এভাবেই চলছে /:)

কিছুদিন ধরে আমার সাথে ছেলে পেরে উঠছিলো না । ও একটা বুদ্ধি করলে আমিও কাউন্টার একটা উপায় বের করে রাখি :D। তাই কয়েকদিন ধরে ছেলে নতুন বুদ্ধি বের করেছে সেটা হলো - " মা - পেটে ব্যাথা, খাবোনা" । আমিও সাথে সাথে বলি " তাই নাকি ? ওকে তাহলে ওষুধ দিচ্ছি - এটা খাও " ছেলেতো মহা ফাঁপরে পড়ে গেসে B-)

গতকাল আমার প্রতিবেশী আসলো - তার সাথে অনেকক্ষন বসে কথা বার্তা বলছিলাম । আমার ছেলে আর তার মেয়ে পাশেই খেলছিলো । বলে রাখি উনি প্রেগন্যান্ট । এটা নিয়ে কথা হচ্ছিলো - যে প্রেগন্যান্ট হলে একদম খেতে ইচ্ছা করেনা । আমি ওনাকে বললাম " খেতে ইচ্ছা না করলে খেয়ো না । জোরাজুরির দরকার নাই । ক্ষিদা লাগলে খেলেই হবে " ।

আজকে একটু আগেই প্লেটে খাবার নিয়ে ছেলেকে টেবিলে ডাকতেই সে বললো - " মা আমি পেগনেন - আমি খাবোনা " :-/

( আমার ছেলে যে ইংলিশের জাহাজ হইছে - আমি আগে জানতাম না । কারন কালকে আমি আর প্রতিবেশী ইংলিশে কথাবার্তা বলেছিলাম । আমি ভাবতেই পারিনি ছেলে এতকথা বুঝে ফেলবে :-*)
৮২টি মন্তব্য ৮২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×