আমি এখন আমার মা !!
২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একদম বাংলাদেশের মতো বৃষ্টি হচ্ছে !! চারিদিকে কি সুন্দর একটা বৃষ্টি পড়ার শব্দ । গমগম করে মেঘ ডাকছে । ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম । তখন আম্মার কথা মনে পড়ছিল । বৃষ্টির দিনে আম্মা আমাদের দুই বোনের জন্য দুইটা ছাতা নিয়ে স্কুলের গেটের কাছে দাঁড়ায় থাকতো । কড়া নজর থাকতো - আমরা যেন না ভিজি ।অন্য বন্ধুরা যখন বৃষ্টির মধ্যে হুড়োহুড়ি করছে - আমরা তখন করুণ চোখে ওদের দেখতাম । আর ভাবতাম আম্মা কেন একটু দেরীতে আসেনা কিংবা ছাতা আনতে ভুলে যায়না ? তারপরও ভাব দেখাতাম বাতাসের চোটে ছাতা নড়ে যাচ্ছে - এই অজুহাতে স্কুলের ড্রেস টা একটু ভিজায় নিতাম !!
আজকে যখন আরদি কে আনতে গেসি - ওর বন্ধুরা দেখলাম কি মজা করে পানির মধ্যে জুতা ভিজাচ্ছে , লাফালাফি করছে , ধাক্কাধাক্কি করছে । আরদি আমার দিকে তাকায় আছে । আমি বললাম - ভিজবি ? আরদি বলে - আমার নতুন জুতা ভিজে গেলে - তুমি বকবা আমাকে ? আমি বললাম - না বকবোনা ।তোর ইচ্ছে হলে যা ভিজতে যা । ছেলে আমার ছাতাটা আমাকে ফেরত দিয়ে এমন জোরে দৌড় দিলো পানির মধ্যে ।
আমি তখন চোখের পানি লুকাতে ব্যস্ত । বন্ধ করতে পারছি না - কোথা থেকে যে এতো পানি আসে ? নাকি মা'দের চোখে আল্লাহ একটা গুপ্ত ফোয়ারা দিয়ে রেখেছে !!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন