তুমি চলে যাওয়ার পর,
সন্যাসী রাতগুলির গন্ধ,
এখন অনেকটা উচ্ছন্ন আর নির্জিত।
তোমার ছুঁয়ে যাওয়া সেই রাতের গন্ধ,
আর এই রাতের দুরুক্তি প্রকট।
তোমার ঘন অন্ধকার কালো চুলের মত রাত্রিগুলি,
এখন আর নেমে আসেনা।
যা এখন ফিরে ফিরে আসে,
তা শুধুই কৃষাণী আমাবস্যা।
তখন চন্দ্রানন আর এই পৃষত পৃথিবী মেতে ওঠে,
কানাঁমাছি খেলায়।
যে খেলা দেখে আমার দমগুলি,
দিন দিন ফুরিয়ে আসছে।
আমার লোমশ বুকটা ও আর আগের মতন,
দমে দমে ওঠানামা করেনা।
তোমার নির্লজ্জ নখের অনুপুস্থিতিতে,
এখন অনেকটা শৃঙ্খল হয়ে পরেছে।
তুমি চলে যাওয়ার পর,
রাতগুলির দৈর্ঘ্যগত জ্ঞান লোপ পেয়েছে,
এখন আর বড় হয় না।
ঘুমগুলো এখন আর নাক ডাকা শব্দ পর্যন্ত গড়ায় না,
তার আগেই নির্ঘুম হয়ে যায়।
আর আমাদের চাবি দেয়া এলার্ম ঘড়িটা আছেনা ????
এখন প্রতিদিন সকালে ও বেজে ওঠার আগে,
আমিই ওকে জাগিয়ে দেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


