somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখনও তরুণদেরই বেশি বই কিনতে দেখছি [] সৈয়দ জাকির হোসাইন, অ্যাডর্ন, প্রকাশক ও প্রধান নির্বাহী

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শুচি সৈয়দ
অমর একুশের গ্রন্থমেলায় নতুন প্রযুক্তির কারণে বইয়ের অস্তিত্ব কি চ্যালেঞ্জের সম্মুখীন? এ প্রশ্নের জবাবে অ্যাডর্ন পাবলিকেশনের সৈয়দ জাকির হোসাইন বলেন, ‘বই কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন, তবে বাংলাদেশে এখনও এর প্রভাব পড়েনি বরং প্রযুক্তির এসব মাধ্যম বর্তমানে বইয়ের খবরাখবর রাখতে সহযোগিতা করছে।’ তিনি বলেন, ‘আশির দশকে লিটলম্যাগ ও সংবাদপত্রে কাজ করার সুবাদে মুদ্রণ ও প্রকাশনার সবগুলো প্রক্রিয়ার সাথেই পরিচিত হওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যেমন : লিথো থেকে বর্তমান ডিজিটাল প্রেসের সময়। প্রযুক্তিকে আমি টুলস হিসেবেই ব্যবহার করে এসেছি, যার কারণে নেতিবাচক দৃষ্টিতে দেখতে চাই না। তবে প্রযুক্তি সময় বাঁচালেও শুদ্ধতার চর্চার মানসিকতা কমে যাচ্ছে, চৌর্যবৃত্তি বেড়ে যাচ্ছে। কম্পোজ হলেই বইয়ের কাজ শেষ মনে করছেন অধিকাংশ লেখক প্রকাশক।’
তিনি জানান, আমরা প্রকাশনায় দেড় যুগে পড়েছি এ বছর। এ পর্যšত সাড়ে পাঁচশ’র মতো বই আমরা প্রকাশ করেছি। প্রকাশ করেছি চারশ’র বেশি লেখকের একক বই। লেখা ছেপেছি প্রায় ৭০০-র বেশি লেখকের লেখা। একুশের সুবর্ণ জয়šতী গ্রন্থেই গত চারশ’ বছরের প্রায় সাড়ে তিনশ’ লেখকের লেখা ছিল। আমরা কবীর চৌধুরীর আমার ছোটবেলাসহ ৭টি বই, আনিসুজ্জামান সম্পাদিত সাহিত্যকীর্তি গ্রন্থমালা সিরিজের ২৪টি বই প্রকাশ করেছি। এর মধ্যে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুšতলা থেকে সৈয়দ ওয়ালীউল্লাহর লালসালু। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের তিনটি বই, মুর্তজা বশীরের গবেষণা গ্রন্থ মুদ্রা ও শিলালিপির আলোকে বাংলার হাবশী সুলতান ও তৎকালীন সমাজ, আব্দুল মান্নান সৈয়দের কবিতার বইসহ ৫টি বই, ময়ুখ চৌধুরীর ৩টি কবিতার বইসহ প্রবন্ধ উনিশ শতকের নবচেতনা ও বাংলা কাব্যের গতিপ্রকৃতি, জিল্লুর রহমান সিদ্দিকী, হাসনাত আব্দুল হাইয়ের আত্মজীবনীসহ ৫টি বই এবং মনসুর মুসার ৫টি বই আমরা প্রকাশ করেছি। এ ছাড়া আমাদের অসংখ্য লেখকের মধ্যে ড. আতিউর রহমান, জাফর আলম, জয়নাল হোসেন প্রমুখ রয়েছেন।
তাঁর আগ্রহ পাঠকনির্ভর বিষয় বৈচিত্র্যের বই নির্বাচন ও প্রকাশ করা। আর একুশে গ্রন্থমেলা ছাড়া বছরব্যাপী বিভিন্ন মাসে একক বইমেলা আয়োজন এবং প্রকৃত পাঠকের কাছে সরাসরি পৌঁছার চেষ্টা।
পাঠক বৃদ্ধি প্রসঙ্গে তার পর্যবেক্ষণ, ‘এটা বলা মুশকিল। আমার মনে হয় পাঠক বেড়েছে কারণ এখন পূর্বের চাইতে আমরা তরুণ প্রজš§কে বইয়ের প্রতি বেশি আগ্রহী হতে দেখতে পাই। আমরা মেলা করলে এখনও তরুণদেরই বেশি বই কিনতে দেখছি।
কিভাবে প্রকাশনা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট হলেন জানতে চাইলে জানান, ‘অ্যাডর্নের আয়োজন শুরু করি প্রকাশনা ময়ুখ চৌধুরীর উনিশ শতকের নবচেতনা ও বাংলা কাব্যের গতিপ্রকৃতি দিয়ে। বইটি অবশ্যই আমার প্রিয়। তার পরবর্তীতে আবু রুশ্দ্-এর আত্মজীবনী এবং বাংলা ভাষা স্মারক মহান একুশে সুবর্ণ জয়šতী গ্রন্থ প্রকাশ করেছি। এছাড়া বাংলা ভাষায় দাসপ্রথা ও বিদ্রোহ নিয়ে প্রথম বই সিরাজউদ্দিন সাথীর দাস প্রথা আমরা প্রকাশ করেছি।
দেশে নতুন পাঠক তৈরির উদ্যোগ বিষয়ে বলেন, ‘অবশ্যই আবদুল্লাহ আবু সায়ীদের আন্দোলন দেশব্যাপী বড় অবদান রাখছে। তাঁর কর্মসূচির সাথে আমাদের সবধরনের সমর্থন রয়েছে। এখানে উল্লেখ করতে পারিÑআমরাও পাঠাভ্যাস বাড়াতে বছরব্যাপী ‘জীবনকে ভালোবেসে বই উৎসব’ টাইটেলে পাঠ্যভ্যাস আন্দোলন, লেখক পাঠক শিল্পী মেলা, বই পড়া প্রতিযোগিতা, সেরা পাঠকের খোঁজে, কলেজ ও ইউনিভার্সিটি বুক ডে এবং পাঠাভ্যাসভিত্তিক নানা কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছি। তার প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে গত ডিসেম্বর থেকে। এ কর্মসূচিতে একটি সেমিনার হয়েছে; বিষয় ছিল ‘জাতিগঠনে মেধাবী উদ্যোক্তা : প্রেক্ষিত বাংলাদেশের প্রকাশনা জগৎ’। সেমিনারে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এছাড়া ২০টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ‘পড়তে হয়, না হয় পিছিয়ে পড়তে হয়’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অ্যাডর্নের নববর্ষ বই উৎসব আয়োজনে।
তিনি জানান, আমরা এখনও সরাসরি বিদেশে কোনো মেলায় অংশগ্রহণ করিনি তবে অসসধুড়হ.পড়স-এর মাধ্যমে সারা বিশ্বে আমাদের বই পাঠকরা পাচ্ছেন এবং এর সুযোগ গ্রহণ করছেন। কলকাতা বইমেলায় কয়েক বছর ধরে আমাদের বইও যাচ্ছে।
তিনি লেখক ও পাঠকদের প্রতি বলেন, ‘লেখকদের উদ্দেশে আমার একটাই বক্তব্যÑলেখকের একটি ভালো পাণ্ডুলিপিই একজন প্রকাশকের প্রাথমিক পুঁজি। তাই লেখক ছাড়া প্রকাশক অ¯িতত্বহীন। এদেশে লেখালেখিকে পেশা হিসেবে নেওয়ার লেখক তেমন দেখা যাচ্ছে না। পেশাদার লেখক সৃষ্টিতে পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। অপরদিকে পাঠককে বিষয় বৈচিত্র্যের মাধ্যমে আকৃষ্ট করার পাণ্ডুলিপির অভাব রয়েছে। আমরা দেখেছি পরিকল্পিতভাবে বিষয়নির্ভর গ্রন্থ প্রণয়ন করা হলে পরিচিত লেখক না হলেও বিষয় বৈচিত্র্যের মাধ্যমে পাঠককে আকৃষ্ট করা সম্ভব। বাংলাদেশের পাঠকের প্রতি আমার অনেক আস্থা, তবে তাদের প্রতি প্রকাশক হিসেবে আমার অনুরোধÑমুদ্রণ চাকচিক্যে ও বিজ্ঞাপনে বিভ্রাšত না হয়ে যেকোনো বই উল্টেপাল্টে দেখে পরীক্ষা করে যেন ক্রয় করেন, কারণ বই একটি স্থায়ী বিনিয়োগ, পাঠও তাই।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×