somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশবরেণ্য আলোকচিত্রী আমানুল হক-এর ৮৮তম জন্মদিন আজ

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ৬ নভেম্বর দেশের প্রথিতযশা আলোকচিত্রী আমানুল হক-এর জš§ দিন।
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ১৯২৫ সালে তিনি জš§গ্রহণ করেন। আজ তার আশি
তম জš§দিন উপলক্ষ্যে তার জš§স্থান শাহজাদপুরে বিভিন্ন অনুষ্ঠান পালনের
আয়োজন করা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশ ও পূরবী থিয়েটার শাহজাদপুর আয়োজন
করেছে তাঁর কীর্তিময় জীবনের ওপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এছাড়াও পারিবারিকভাবে তাঁর স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯৫২-এর একুশে ফেব্র“য়ারি বাংলা রাষ্ট্রভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ
আলোকচিত্র বিশেষ করে পুলিশের গুলিতে মাথার খুলি উড়ে যাওয়া শহীদ রফিকের
একমাত্র দলিল-চিত্রটি যে আলোকচিত্রী ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে তুলতে
সক্ষম হয়েছিলেন তার নাম আমানুল হক। ভাষা আন্দোলন পরবর্তী নির্যাতনমূলক
পুলিশি তৎপরতায় মেডিকেল কলেজে ‘আর্টিস্ট ফটোগ্রাফার’-এর চাকরিতে ইস্তফা
দিয়ে দেশত্যাগী আমানুল হক কলকাতায় বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের
সান্নিধ্যে দীর্ঘদিন কাজ করার সুবাদে তার ‘ফটোগ্রাফার বন্ধু’ হিসেবে
পরিচিতি লাভ করেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত
চলচ্চিত্রবেত্তা মারি সিটন রচিত Portrait of a
Director-Satyajit Ray ( ইংল্যান্ড, আমেরিকা ও দিল্লি থেকে একযোগে প্রকাশিত) সুবৃহৎ জীবনীগ্রন্থে আমানুল হকের তোলা তাৎপর্যপূর্ণ বহু আলোকচিত্র স্থান পায়।
এ গ্রন্থে মারি সিটন আমানুলের বিস্তারিত পরিচিতি প্রসঙ্গে ‘Who is Who’
অংশে লেখেন,
Amanul Huq : an East Pakistani (East Bengal) Photographer of great talent... creater of great Photographs and a devoted friend of Ray...
পরে আমানুল সম্পর্কে সত্যজিৎ রায় লিখেছেন :
`... For over a generation
Amanul Haq has virtually recorded every aspect of life in his country revealing a deep love for Bengali life and culture in all its manifestations...’
উল্লেখ্য, ‘আমার দেশ আলোকচিত্রমালা’ ভিত্তিক
আমানুলের প্রকাশিতব্য সচিত্র গ্রন্থের সম্পূর্ণ Text রচনার ইচ্ছা সত্যজিৎ
রায়ের থাকলেও তাঁর অকাল প্রয়াণের কারণে আমানুল হক সেই দায়িত্বটি নিজেই
সম্পাদনে ব্রতী হন। অকৃতদার এ জীবনশিল্পী দেশের সামগ্রিক জীবনভিত্তিক
আলোকচিত্রের সুবৃহৎ প্রামাণ্য গ্রন্থ ছাড়াও নিজ অভিজ্ঞতাপুষ্ট সত্যজিৎ
রায়ের জীবন ঘনিষ্ঠ সচিত্র গ্রন্থ ‘প্রসঙ্গ সত্যজিৎ’ প্রকাশিত হলে যুগপৎ
ঢাকা ও কলকাতায় বিশেষভাবে সমাদৃত হয়।
২ মে ২০০১ সত্যজিৎ রায়ের ৮০তম জš§বার্ষিকীতে কলকাতায় সত্যজিৎ রায়
সোসাইটির উদ্যোগে দিল্লি থেকে প্রকাশিত গ্রন্থ SATYAJIT RAY AT WORK, Bijoya Ray Remembers, Photographs (35) by Amanul Haq বিশ্বখ্যাত নোবেল
বিজয়ী অমর্ত্য সেন এই গ্রন্থের মোড়ক উ›েমাচন করেন এবং ভারতের অগ্রণী
পত্রপত্রিকায় প্রশংসিত।
ভাষা আন্দোলন সম্পর্কে আমানুল হক গৃহীত আলোকচিত্র সংবলিত (ছবি ও কথায়)
‘একুশের তমসুক’ ও তার ইংরেজি সংস্করণ BANGLA SOUVENIR আমানুলের শ্রমশীল
চিন্তার ফসল। বিদেশে অবস্থানরত বাঙালি অভিবাসীদের তৃতীয়-চতুর্থ প্রজš§
যারা বাংলা ভুলে গেছে এবং ইংরেজি ভাষাভাষী বিদেশীদের কথা মনে রেখে রচিত
BANGLA SOUVENIR ইংরেজিতে লিখিত প্রথম এবং একমাত্র গ্রন্থ হিসেবে
স্বীকৃত।
আলোকচিত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে নানা উল্লেখযোগ্য অবদানের মধ্যে পঞ্চাশ
দশকের গোড়ায় UNESCO World Exhibition of Photograph -তে খ্যাতি লাভ এবং
একটি ছবি World's Best Photographs সংকলনে স্থান লাভ করে। এছাড়া
জার্মানির বিখ্যাত PHOTOKINA উৎসব উপলক্ষে Royal Photographic Society
আয়োজিত আন্তর্জাতিক প্রদর্শনীতে আমানুলের ছবি প্রদর্শিত ও বিদেশী
পত্রপত্রিকায় প্রকাশিত হয়।
পঞ্চাশের দশকে বাংলাদেশ সফররত গণচীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই কে
তৎকালীন যুক্তফ্রন্ট সরকার প্রধান আতাউর রহমান খান আমানুল হকের ‘আমার দেশ
চিত্রমালা’র অ্যালবাম উপহার প্রদান করেন এবং বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে
মওলানা ভাসানী উপহার দেন এ দেশের কৃষকের সুবৃহৎ একটি আলোকচিত্র। চৌ এন
লাই -এর আমন্ত্রণে তৎকালীন সাংবাদিক প্রতিনিধি দলের নেতা ‘সংবাদ’ সম্পাদক
জহুর হোসেন চৌধুরী সে দেশের সাংবাদিক ইউনিয়নকে আমানুলের ‘আমার দেশ
চিত্রমালা’র অ্যালবাম প্রদান করেন।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘আমার দেশ
চিত্রমালা’র সুবৃহৎ অ্যালবাম ভারতের সফরররত প্রধানমন্ত্রী শ্রীমতি
ইন্দিরা গান্ধীকে ব্যক্তিগত উপহার হিসেবে প্রদান করেন।
প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে সামগ্রিক অবদানের
স্বীকৃতি হিসেবে প্রখ্যাত সঙ্গীতশিল্পী আবদুল লতিফ ও ‘আমার দেশ’
চিত্রমালার আলোকচিত্রী আমানুল হককে জাতীয় জাদুঘরের পক্ষ থেকে ‘ভাষা
সৈনিক’ হিসেবে সংবর্ধনা ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। বাংলা একাডেমীতে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার কানাডার Mother Language Lovers of the World -এর রফিকুল ইসলাম ও আবদুস সালামকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে
আমানুল হকও সংবর্ধিত হন। কপালে গুলি লেগে মাথার খুলি উড়ে যাওয়া শহীদ
রফিকউদ্দিনের বিশাল প্রামাণ্য আলোকচিত্রটি আমানুল হক বাংলা একাডেমীকে
প্রদান করেন।
আলোকচিত্র সংস্কৃতি ও আলোকটিত্রভিত্তিক ফটোসাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ
অবদানের জন্য ‘জনজণ্ঠ প্রতিভা সম্মাননা পুরস্কার’ আমানুল হকের প্রতিভার
স্বীকৃতি।
বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সর্বোচ্চ সম্মানসূচক Fellow আমানুল হককে
পৃথিবীর বহু খ্যতিমান আলোকচিত্রীর উপস্থিতিতে Prince Claus of the
Netherlands Foundation--এর পক্ষে DRIK আয়োজতি ছবি মেলায় সংবর্ধনা ও Life Time Achievement Award -এ ভূষিত করা হয়।
‘ঢাকা ৪০০ বছর পূর্তি উৎসব নাগরিক কমিটি’ ভাষা আন্দোলনে সক্রিয় কর্মী,
জীবিত ব্যক্তিবর্গকে ‘ভাষা সৈনিক’ হিসেবে সম্মাননা ও সংবর্ধনা প্রদান
করে (২০০৯)।
আমানুল হক বাংলা একাডেমীর সম্মানসূচক ফেলোশিপ ২০০৯ লাভ করেন।
২০১১ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বর্ণপদক ‘একুশে পদকে’
ভূষিত হন আমানুল হক।

আমানুল হক। জš§ : ৬ নভেম্বর ১৯২৫। মৃত : ৩ এপ্রিল ২০১৩।
পিতা : (মৃত) ডা. আবদুল হক। মাতা : (মৃত) হাজেরা খাতুন। ‘রানীকুটির’, পো
: শাহজাদপুর, জেলা : সিরাজগঞ্জ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×