somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঠাভ্যাস তৈরিতে বই পৌঁছেতে হবে তৃণমূলে ড. সিরাজুল ইসলাম চৌধুরী, প্রফেসর ইমেরিটাস

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শুচি সৈয়দ
অমর একুশের গ্রন্থমেলা ২০১৪ সম্পর্কে অভিমত জানতে চাইলে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ইমেরিটাস ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এবারের বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্তটি ইতিবাচক। বাংলা একাডেমির অপরিসর প্রাঙ্গণ থেকে উš§ুক্ত উদ্যানের এই আয়োজন বইপ্রেমী পাঠক এবং সংস্কৃতিমনস্ক মানুষকে মেলামুখী করবে। ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র একবার মেলা করেছিল, তাতে যে স্বস্তিবোধ করেছিল বইপ্রেমীরা এবারও সেই স্বস্তি মিলবে মেলার সুপরিসর প্রাঙ্গণের জন্য।
বইকে জীবনের অনুষঙ্গী করে তোলার জন্য কী কী করণীয়? এ প্রশ্ন করা হলে তিনি বলেন, বইকে জীবনের অনুষঙ্গী করে তোলার জন্য পাঠাভ্যাস বাড়াতে হবে। পাঠাভ্যাস নানা কারণে কমে যাচ্ছে তাই পাঠাভ্যাস বাড়াতে প্রকাশক, লেখকসহ দেশের সংবাদপত্র এবং অন্য গণমাধ্যমগুলোকেও ভূমিকা পালন করতে হবে।
ড. সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, বইমেলা কেবল ঢাকায় মাসব্যাপী সাংবাৎসরিক উদ্যোগ হিসেবে থাকলে পাঠাভ্যাস বাড়বে না। তাই আমার মনে হয়, সারা বছরই বইকেন্দ্রিক মেলা, প্রতিযোগিতা, অন্যান্য তৎপরতা দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও সমৃদ্ধ গ্রামে আয়োজন করতে হবে। অনেক আগে জাতীয় গ্রন্থকেন্দ্র এই কাজটি করত জেলায় জেলায় ভ্রাম্যমাণ বইমেলা, একাজের জন্য তাদের একটি বইয়ের কাভার ভ্যানও ছিল। স্বাধীনতার পর মুক্তধারার চিত্তরঞ্জন সাহা বইকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেবার জন্য মুক্তধারার নিজস্ব বিপণন কার্যক্রম গড়ে তুলেছিলেনÑ সেই রকম উদ্যোগ আরও বেশি জরুরি বর্তমান সময়ে।
‘সরকার দেশের ইউনিয়ন পর্যায়ে তথ্যকেন্দ্র স্থাপন করেছে। সেগুলো ইউনিয়নের মানুষদের ই-তথ্য সেবা প্রদান করছে এই ইউনিয়ন তথ্য কেন্দ্রগুলোতে একটি ছোট পাঠাগার সংযোজন প্রয়োজন বলে মনে করেন কি? এ প্রশ্নের জবাবে, ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র স্থাপনের সরকারি উদ্যোগটির সঙ্গে অতিআবশ্যকভাবে লাইব্রেরি যুক্ত করা প্রয়োজন। লাইব্রেরি যুক্ত হলে তথ্য সেবাকেন্দ্রটি প্রকৃত অর্থে স্বয়ংসম্পূর্ণতা পাবে বলে আমি মনে করি। বইকে তৃণমূল পর্যায়ে মানুষের হাতের লাগালে পৌঁছে দিতে, দেশব্যাপী পাঠাভ্যাস গড়ে তোলার জন্যÑ এটি একটি সুন্দর সুযোগ। এই সুযোগকে কাজে লাগনোর প্রয়োজন। এবারের বইমেলায় তাঁর রচনাবলীসহ কয়েকটি প্রবন্ধের বই বের হচ্ছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×