somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাপিত রসঃ ইন্ডিয়ান ফ্লেভার

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল ইন্ডিয়ান এম্বাসিতে গিয়েছিলাম।ভিসার এপ্লিকেশন জমা দিতে।অপেক্ষা করছি।পাশে বসা এক গনেশ মার্কা ছেলে তার অপর পাশে বসা মেয়ের সাথে গল্প করার চেষ্টা করছে। বরাবরই গল্প এক বাক্যে শেষ হয়ে যাচ্ছে।উপায় না দেখে গনেশ ট্রেডমার্কধারী এবার শুরু করে দিল ইন্ডিয়ান সিরিয়ালের গল্প।কথা এখন আর এক বাক্যে শেষ না হইয়া "কুসুম" থেকে "কিরনমালায়" গিয়ে গল্প থেকে উপন্যাসে রূপ নিল B-)
বুঝিলাম বাপু, প্রেম করিবার হাতিয়ারও এখন "ইন্ডিয়ান সিরিয়াল" =p~

এপ্লিকেশন জমা দেয়ার জন্য আমার ডাক পরিল। ভিতরে গেলাম। যার কাছে জমা দিতে হবে তিনি এক প্রমীলা অফিসার ;) আমি যাওয়া মাত্রই বলে উঠল, "‎তুমি আসবেবলে‬ লাঞ্চের ব্রেক নেইনি। জলদি কাগজপত্র দেখাও, আজ তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে ‪ইস্টি কুটুম‬ আসবে,বাসায় আমার পুত্র ‪বধূবরণ‬ অনুষ্ঠান। বধূকে ‪জলনূপুর‬ দিব বলে ঠিক করে রেখেছি। আমি এপ্লিকেশন দেখালাম। প্রমীলা এবার এপ্লিকেশনে ভুল ধরে আমাকে ফিরিয়ে দিতে চাইলে অমি তাকে অনেক করে বুঝাতে চেষ্টা করেও ব্যার্থ হলাম। ঠিক সেই মুহূর্তে আমিও বলে উঠলাম,‪ বোঝেনা সে বোঝেনা‬ । আমার কথা শুনে সে ফিক করে হেসে দিয়ে এপ্লিকেশন জমা নিল। বুঝলাম, ভুল জিনিস সঠিক করার উপায়টিও এখন ইন্ডিয়ান সিরিয়াল ;)

বাসায় ফিরলাম। সন্ধ্যা সাড়ে সাতটায় এনটিভির খবর দেখতে বসেছি। এমন সময় বুয়া এসে বলে, লে হালুয়া লে দেখব। আমি ভাবলাম, বুয়া মনে হয় নতুন হালুয়া তৈরি করবে বলে কোন রান্নার অনুষ্ঠান দেখতে চাইছে !:#P খানিক পরেই ভুল ভাঙ্গল এটা আসলে কোন ইন্ডিয়ান সিনেমার নাম =p~ বুয়াকে শুধালাম, "কোন চ্যানেল দিব?"বুয়া বলিল," ভাইয়া, জলসা মফিজ দেন" =p~
যাক তাও ভাল, সে সিনেমা দেখতে জলসা মফিজ দেখতে চাইছিল :> খেলা দেখতে চাইলে নিশ্চিত জলসা মুস্তাফিজ চাইত :-P
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×