গতকাল সকাল পর্যন্ত এই অনুষ্ঠান দেখার কোনো প্ল্যান ছিলনা। দুপুরে হঠাৎকরে খবর আসলো একটা টিকিট আছে যাব কিনা। ভাবলাম বসে থাকার থেকে বরং যেয়ে দেখি। বিশেষ করে এ আর রহমান, একন, এবং মাইলস এর পারফর্মেন্স লাইভ দেখার সুযোগ টা হাতছাড়া করলাম না। আমি শুনেছিলাম বাংলাদেশি অনেক পারফর্মার পারফর্ম করবে তাই সব মিলিয়েই দেখতে গেলাম। টিকিট হাতে পাওয়ার পর দেখলাম একেবারে স্টেজের সামনের টিকিট মানে গোল্ড টিকিট। ভাবলাম যাক ভালই হল কাছে থেকে পারফর্মেন্স দেখা যাবে। শো শুরু হল মাগরেবের নামাজের পরে ৬ টায়। আমি যেয়ে ভাল চেয়ার দেখে দখল করলাম একটা। এ আর রহমান নিজেই অনেকগুলা গান গেলেন। শুধু এ আর রহমান হলে ঠিক ছিল কারন তার গানের ভেতরে সব কিছুর মিশ্রন ছিল কিন্তু তার সাথে কিছু আনারি গায়ক এসে গান গাওয়া শুরু করলো এবং ড্যান্স গার্ল দের ড্রেসআপ দেখে ভাবলাম কোন দেশে কনসার্ট দেখছি
ঠিক তার পাশের আরো ২ জন বলে উঠলো " ভারত থেকে তো এসেছে, একটা নেপালের ব্যান্ড আনা যেত, শ্রীলংল্কান ব্যান্ড আনা যেত তাহলে বিভিন্ন দেশের সঙ্গিত ও সংস্কৃতি থাকতো এই অনুষ্ঠানে। কথা গুলো শুনে আমি কিচ্ছুক্ষন ভাবলাম এবং দীর্ঘশ্বাস ফেললাম।
এ আর রহমান চলে যাওয়ার পর ভাবলাম এবার হয়তো মাইলস এর কনসার্ট হবে কিন্তু না এলেন একন তাও বসলাম কারন এখানে আসার আরেকটি উদ্দেশ্য এটা। একন কয়েকটা গান গেলেন নতুন পুরাতন মিলিয়ে। এর মাঝে তিনি বলে উঠলেন যে তার সেশন নির্দিষ্ট সময়ের আগেই শেষ করতে হচ্ছে কোনো কারনে। আমি ভাব্লাম মাইলস এর কনসার্ট আর দেখা হচ্ছেনা (আদৌ মাইলস এসেছিল কিনা আমি বলতে পারিনা কিন্তু আমি শুনেছিলাম) । তখন ই বেরিয়ে গেলাম, রাত তখন ১০।৪৫। মাঠ থেকে বের হওয়ার সময় উপরে গ্যালারীতে তাকিয়ে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার এবং অন্যান্য রা তখন ও কনসার্ট দেখছেন
এখন কথা হল বাংলা গানের কনসার্ট আগে হয়েছে কিনা জানিনা কারন আমি ঢুকেছি সারে ৫ টায়, কিন্তু মূল অনুষ্ঠানে প্রথমেই বাংলা গানের কনসার্ট কেনো দেয়া হল না। এ আর রহমান অনেক বড় শিল্পী ঠিক আছে কিন্তু আমাদেরও স্টেজ কাপানো পারফরমার রয়েছেন। তার পাশাপাশি বাংলা, নেপালি গানের আয়োজন করা যেত। যাহোক অনেকেই ফেবুতে অনেক কথা বলেছেন, যথেষ্ট বলেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


