গদ্য কবিতাঃ আশ্রয়
২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ থেকে কয়েকদশক পর আমার লেখা কবিতা পরে কোন এক কিশোরী একমত হবে আমার সাথে, সেও হবে প্রতিবাদী, আমি জীর্ণ হাড় নিয়েও তারে করে যাবো আশীর্বাদ, দীর্ঘজীবী হও মা, অনেক অনেক বড় হও। অতঃপর আমার আগাছা নিয়ে তার শত মাতামাতিতে তারি মতো অনেকেই কেউ বা না বুঝে কেউ বা কিশোরীর মন চেয়ে অথবা মুখ চেয়ে পাশে এসে দাঁড়াবে আমার কবিতার। আমি তখন খুব ছলছল চোখে বলে যাবো করুনায়, ভাল থেকো শুভ কামনা, কিংবা কাউকে কারো হাতে তুলে দেবো কফির পেয়ালা। আমার কবিতারা অসুখীর মতো আমায় অভিসম্পাত করে যাবে। আমার ছানারা খুশি হবে এই ভেবে মা কোন এক কাজে ব্যস্ত আছে তাকে আর বোরিং হয়ে সময় দিতে হচ্ছে না। কিশোরীও একদিন থেমে যাবে, আমার কবিতারাও মুখ থুবড়ে পড়বে কোন কোন কংক্রিটের উপরে। কেউ কেউ বলবে ও কবিতা ওখানেই পরে থাক। কবিতা ছুয়ে দিতে নেই। আমার কবিতারা তাতে বরং খুশি হবে, তারা ভাববে বাচালে ঐ নোংরা যত। এখন আর কেউ কবিতা ছোয় না শুধু ধর্ষণ করে।
একদিন আবার জেগে উঠবে আমার কবিতারা, এবার কবিতা হয়ে নয়, কিশোরী হয়ে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন