পথ বেয়ে এসেছিলো পথ, গণসংযোগে মত্ত অতিথি পাখি
নীল স্রোত পেরিয়ে এসে হিসেবী হয় সে কতো হল লাভ, বোনাস কতো আর কতো হলো ক্ষতি
প্রয়োজনে ডানা ধার করে, রঙ রঙে রাঙানো মাধুরী দেখে মুগ্ধ হয় কাঠবেড়ালি
বাদাম গাছে বয়ে যায় শোকের মিছিল, সে মিছিলে আবেগ নয় থাকে শুধু বাস টেম্পুর হর্ন
অতি গলাধঃকরণে উগড়ে আসে না কিছুই, তার পরিপাক ক্রিয়ায় অবাক হয় ঈগল
ছেয়ে যায় নীল ধোঁয়ায় আকাশ, আহাজারিতে মিশে থাকে হারাবার সুখ, সুখীর দল।
এক কোণে বসে থাকা একটা শকুন বলে ওঠে ওরা কিছু টের পাবে না, যতোসব মাকাল ফল
সীতা বুঝে যায় সতিত্তের পরীক্ষায় বসে প্রান হারানোর চেয়ে ঢের ভালো ছিলো, রাবণ।
________________________________________________
এক মুঠি ভাত তীব্র কটাক্ষে তাকায় গভীর জীবনবোধের দিকে,
বেচারী লজ্জা পেয়ে মুখ লুকায় শুভ্র ফুলের মাঝে,
কিন্তু ফড়িঙের দল সেখানেও হানা দেয়, দিয়ে যায় এক রাশ রেপ।
ইদানিং শুনেছি ধান শালিক ক্ষেত ছেড়ে শহরমুখী হয়েছে,
ওখানে আজকাল লাল, নীল প্রজাপতিরা পসরা সাজায় কবুতরের পালকে,
কবুতরের দল আর উড়তে চায় না, ওরা সব শরতের রোদে উদাসী হয়েছে,
মোক্ষ বুড়ি অপেক্ষায় থাকে তীব্র শীতের, এই শীতে আর বাচতে চায় না সে।
দূর থেকে সূর্যের কান্না আশীর্বাদ করে, দুক্ষি হও মা। আরো দুক্ষি হও।
________________________________________________
কাশফুল ছুয়ে যায় দুঃখবিলাসের করুন হাওয়া
কেঁপে কেঁপে ওঠে নিরঞ্জন মাঝি, ছায়াপথের আলেয়া
পেরিয়ে এসে টলমল করে উঠে নীল রোশনি।
ভেজা সমুদ্রে ডানা মেলে দেয় অব্যাক্ত গাঙচিল মৌনী
আজি নীরবতাকে সাক্ষী রেখে
ধানশালিক আর সোনালী শীষে
কথোপকথন হয় না শেষ,
মৃদু বাতাসে শীষ ভেসে যায় আবেশে।
________________________________________________
অক্ষরবৃত্তে ঘুরে বেড়ায় মৃত্তাক্ষর বালিকা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২১টি মন্তব্য ২০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।