আদর্শ স্ত্রীর মডেল
১৩ ই জুন, ২০১২ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ আমার এক শিক্ষকের কথা বলবো যিনি মিশরের বড় বড় প্রফেসরদের মাঝে অন্যতম, আমার এই প্রফেসরের শিক্ষা ও জ্ঞান গরিমা দেখলে অবাক হওয়ার মত, উনার অর্জিত ও সম্মানী ডিগ্রী সব মিলিয়ে (৪০) চল্লিশের উপরে হবে। উনি দীর্ঘ দশ বছর গবেষণা করে শিক্ষা ব্যবস্থার একটি সিলেবাস তৈরী করেছিলেন, আজ পৃথিবীর (৫০) পঞ্চাশটিরও বেশি দেশে তার তৈরীকৃত সিলেবাস পড়ানো হয় এবং ব্যপকভাবে সমাদৃত হয়েছে, আমাদের এক ক্লাসে তাকে তার জিবনের এত অগ্রগতির পিছনে যে কারন কাজ করেছিল সেটা জিজ্ঞাসা করা হলে উনি বলেন যেঃ- আজ আমার যা কিছু দেখছো সেটা আমার স্ত্রীর ঐকান্তিক সহযোগিতার কারনে আল্লাহ আমাকে আজ এখানে এনেছেন, তিনি তার স্ত্রীর সহযোগিতার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন আর বলেন যে আল্লাহর নেক এই মহীয়সী নারীকে যদি আমার জিবনে না দিতেন তাহলে আমি হয়তোবা আজ এই স্থানে আসতে পারতাম না, আমার শিক্ষা জিবনের সেই কঠিন সময়ে অনেক সময় এমন হয়েছে সে আমাকে চা দিয়ে গেছে কিন্তু আমি আমার পড়ায় এতই ব্যস্ত ছিলাম যে তা বলতে পারবো না কিছুক্ষণপর চা ঠাণ্ডা হয়ে যাওয়ায় সে কিছু না বলে আবার চা দিয়ে গেছে এভাবে একই দিনে ৪/৫ বার চা পরিবর্তন করে দিয়ে গেছে কিন্তু একটি বারও চায়ে চুমুক দেওয়া হয়নি অথচ সে আমাকে কিছুই বলেনি শুধু চুপে এসে চা পরিবর্তন করে দিয়ে গেছে। ঘর, সংসার, বাচ্চাদের ব্যপারে যা না হলেই নয় এমন ছাড়া সে আমার কাছে কোনদিন কিছুই চাইতো না। সে আমার সব সন্তানদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছে, আল্লাহর শুকরিয়া আমার ছেলে মেয়েদের সবাই আজ খুব ভাল অবস্থানে আছে আর সবার ছোটজন বর্তমানে অক্সফোর্ডে পড়াশুনা করছে। সেই সময় মাঝে মাঝে পড়াশুনার ব্যপারে আমাকে যখন হতাশা আচ্ছাদিত করে ফেলত তখন আমার স্ত্রী আমাকে সাহস যোগাত সামনে সামনে এগিয়ে যাওয়ার, আজ আমার যা কিছু অর্জন তা আমার না এগুলো হলো আমার স্ত্রীর, আমি যখনই আল্লাহর কাছে দোয়ার উদ্দেশে হাত উঠায় তখনই আমার তার কথা মনে পড়ে আর জান্নাতি আমার এই স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করি।
ডঃ আব্দুর রহিম হুসনি কিন্দীল
কায়রো, মিশর।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১২ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন