নিজের মাতৃভূমিকে কতটুকু ভালবাসি তা কাউকে বুঝাতে পারবো না, তাকে কতটুকু ভালবাসি শুধু আমার মনই জানে। আমার দেশের সকালের শিশির ভেজা ঘাসে হাটা, শীতের দিনে খেজুরের রসের স্বাদ, আরো কত কি। কিন্তু সেই সব ভালো অনুভূতি গুলো আমাদের বাঙ্গালিদের দেশে বিদেশে করা কাজের দ্বারা ম্লান হয়ে যায়, দেশে যারা আছে তারা পারে না তো নিজের মাতৃভূমিকে কেজি দরে বেচে দেয় আর অন্য দিকে যারা মধ্যপ্রাচ্যের এর মত দেশ গুলোতে আছে তাদের বেশির ভাগই অশিক্ষিত, তারা যা করে তা আমি মুখে বা লিখায় কোন ভাবেই বলতে পারবো না। দৈনিক পেপারে যা পড়ি আর ফোনের মাধ্যমে যা শুনি তাতে হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ে, এই শত খারাপ লাগার মাঝেও যখন কোন বিদেশী ছাত্র আমার বাংলা ভাষাকে ভাল বলে এবং বাংলায় কথা বলে তখন মনটা আনন্দে ভরে যায়। এত খারাপের মাঝেও একটু ভাললাগার অনুভূতি তা আমার জন্য অনেক কিছু…… দেশের মানুষ গুলোর ব্যাপারে কিছুই বলার নেই…… এই সমাজের ব্যাপারে আমি হতাশ, এই বার ২০১১ তে বাংলাদেশে যাওয়া ও আসার সময় এয়ারপোর্টে অফিসারের পোশাকে কিছু চোর ছ্যাঁচড়া বসে আছে দেখলাম, কিভাবে যে তারা মানুষকে হেনস্থা করে জোর জবরদস্তি করে অবৈধ ভাবে টাকা হাতিয়ে নিচ্ছে তা না দেখলে বিশ্বাস হবে না কারো। অনেক গুলো ঘটনার একটা বলিঃ আমি সাউদিয়া এয়ার লাইন্সে বাংলাদেশে গিয়েছিলাম, বাংলাদেশে বাংলাদেশি সাউদিয়া এয়ার লাইন্সের ডেস্কের লোকদের আচরণ দেখে মনে হয় যেন আশে পাশের কোন বাজার থেকে উঠে এনে এগুলোকে ডেস্কে বসিয়েছে, ওদের ঘুষ চাওয়ার সিস্টেম রীতিমত অবাক করার মত অথচ আমি ছাত্র হওয়ায় এবং আমার ইউনিভার্সিটির পরিচয় দেয়ায় মিশর, কাতার ও সাউদি এয়ারপোর্টে যে পরিমাণ সম্মান পেয়েছি তা বলে বুঝানো যাবে না। আর আমার দেশের সাউদিয়া এয়ার লাইন্সের ডেস্কে আমাকে বলেঃ কিছু দিয়ে যান না হলে কিন্তু সীট দেওয়া হবে না। আর কাস্টসে জাইতুনের তেলকে মদ বলে যা হয়রানী করেছে তা আজও ভুলিনি। ওদের কার্যকলাপ দেখে মনে হয় দেশটা চোরের স্বর্গরাজ্য আর এই চুরি চামারীর জন্যই বুঝি দেশটা স্বাধীন হয়েছিল। মাঝে মাঝে এমন মনে হয় আল্লাহ এই দেশে জন্ম না দিয়ে আফ্রিকার কোন অখ্যাত দেশে জন্ম দিতে তাহলে হয়ত মনে এমন কষ্ট পেতাম না। আল্লাহ আমাদের এই বাঙালি জাতিকে তুমি হেদায়াত কর।
আলোচিত ব্লগ
দোষটা কি কপালের, নাকি রক্তের.... :-0 :-ls :#|
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।