somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেয়াদপদের দল: এনসিপির মুখ যখন বিষ উগরে দেয়

১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বেয়াদপদের দল: এনসিপির মুখ যখন বিষ উগরে দেয়

সার্জিস আলম বুঝিয়ে দিলেন, তাঁর বক্তৃতা মানেই যেন জাতীয় গ্রিডে ওভারলোড। শুধু কি তাই? তিনি আরও বলেছিলেন:
“এই দেউলিয়াদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব!”
বক্তব্য শুনে বোঝা গেল, তিনি না রাজনীতিবিদ—একজন সাহিত্যের তাত্ত্বিক কসাই। উপমার ধার এত তীক্ষ্ণ, বোঝা দায় কোনটা কবিতা, আর কোনটা হুমকি!

তবে কথায় কথায় "উপমা ব্যবহার" যে আজ মহাসমস্যা—এটা তিনিও স্বীকার করেছেন। বলেছেন,
“ক্ষোভ ঝাড়তে যে উপমা ব্যবহার করেছি, সেটা করা উচিত হয়নি।”
অন্তত এখানেই পাওয়া যায় কিছুটা আলোর রেখা—হয়তো আত্মশুদ্ধির, নয়তো ফিডব্যাক কমেন্ট পড়ে দিশাহারা হওয়ার।
এনসিপির নাম শুনলেই আজকাল সাধারণ মানুষ বুঝে যায়—কিছু বেয়াদপ লোক রাজনীতি না, ফেসবুক বচসার ভাষায় রাষ্ট্র চালাতে চায়।
নেতার নাম সাজিস আলম।
চেহারায় গম্ভীরতা, কথায় আগুন—আর মগজে যতটুকু আছে, তা দিয়ে উপমা বানায়, হুমকি দেয়, পরে আবার সেটা “কবিতা” বলে ক্ষমা চায়।

এই এক লাইনেই বুঝিয়ে দিয়েছেন, ওনার দল কোন স্তরের রাজনৈতিক শালীনতা নিয়ে চলে। একে বলে শরীরী হুমকির ছলে বর্বর রাজনীতি। যেটা গ্যাংস্টার মুভিতে চলে, রাষ্ট্রনায়কের মুখে না।

আর এর কয়েকদিন পর যখন লোকজন গালিগালাজ শুরু করল, তখন উনি বোল বদলে বললেন কবির মতো:
> “ক্ষোভ ঝাড়তে যে উপমা ব্যবহার করেছি, সেটা করা উচিত হয়নি।”

মানে, আগে গলা ফাটিয়ে হুমকি দিবে—পরে দেখে পরিস্থিতি গরম, তখন আবার মায়াকান্না!

সাজিসের চারপাশে যারা আছে—হাসনাত আবদুল্লাহসহ আরও অনেকে—তারাও সেনাবাহিনী ও রাষ্ট্রব্যবস্থাকে নিয়ে আগে- পরে নোংরা ইঙ্গিতপূর্ণ কথা বলেছে। কারও মুখে রুচি নেই, কারও ভাষায় শালীনতা নেই।
এই দলটাই এখন জাতিকে নীতি শেখায়?

---
মোদের দাবি: কলিজা ছিঁড়ে নয়, মুখের ভাষা ধুয়ে ফেলুন.
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×