




২১ এর প্রেরণা -
তাজা লাল শোণিতের দামে কেনা,
মাতৃভাষার বন্দনা।।
৬৯ এর আন্দোলন -বীর জনতার আস্ফালন,
৭০ এর নির্বাচনে-উড়ল যে বিজয় কেতন,
৭১ এ এলো ৭ই মার্চের ভাষণ।।
স্বধীনতার চেতনা-বাসনায়,
হল আত্ম শক্তির উদ্ভোধ্ন,
লড়লো বাঙ্গালী জীবন পণ,
এলো মুক্তির স্বাদে পূর্ণ জীবন
বাংগালীর ঘর ঘরে উদযাপন।।
বাতাসে দুলে উঠলো লাল সবুজের পতাকা
লাখো শহীদের রক্তে ভেজা মাটির গালিচায়
মুক্ত আকাশে মুক্ত বাতাসে
নিজ মহিমায় উড্ডীন সে
চিরদিনের তরে, চির স্বাধীন
বাংলাদেশ থাকবে বেঁচে চিরদিন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



