

আমি বলি, ঠিক বলেছেন, দাদা!!
যেখানে ঠেকেছি,যেখানে ঠকেছি,
সেখানেই কিছু না কিছু শিখেছি।।
হোঁচট খেয়েছি, আবার উঠেছি,
আবার পড়েছি, আবার উঠেছি
থামেনিকো এ পথ চলা জেনেছি,
“এ জীবন হারজিতের খেলা”।।
কখনো মৃত্যু, কখনো ঝন্ঞ্জা
কারো তরে থামেনা জীবন,
বয়ে চলে জীবনের রথ
আর নেয় দৃপ্ত শপথ।।
কর্মের মহিমায় জাগে
ধরণীর বালুকণা রাজপথ
থামেনা জীবনের রথ।।



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



