উষ্ণতায় ভরা তারুন্য।
তবু তীব্র শীতের কনকনে হাওয়া
এনেছে ধরায় লাবন্য।
দখিনা হাওয়ার অনুরনে
ফাগুনের আগমনী গানে,
বসেছি আমি এক অধুনা কবি উন্মুখ হয়ে
ফুল ও পাখির কলতানে।
কৃষ্ণচূড়া রং মেখেছে ফাগুনের লালে
স্নিগ্ধ প্রকৃতির রুপে কিশোর-তন্বীরা সাজে
ফাগুনের সেই আগুন ঝরা দিনে
কোলাহল মুখরিত সোহরাওয়ার্দী কিংবা চন্দ্রিমা উদ্যানে।
এমনই এক ফাগুনের দিনে
টিএসসির মোড়ে কিংবা চারুকলার গেটে
একাকী দলছুট এক পথচারী
হেটেছি খানিকটা পথ আমি তোমায় ভেবে।
ফাগুনের আগুন লেগেছে গায়ে
সব তরুনের অন্তরে।
তুমিও একলা ফাগুন হলে
আগুন ঝরা রোদ্দুরে।
ফাগুন দিনের আগুন হয়ে
তোমার স্মৃতি মন্থনে
একলা কবি হাটছি পথে
শীতল হাওয়া অন্তরে।
প্রকৃতির অপার বিস্ময়ে
মোহাবিষ্ট আমি হৃদয় দুয়ার খুলে
প্রিয়জন, ভাললাগা আসুক না আবার ফিরে
আজ এই আগুন ঝরা ফাগুনের দিনে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


