রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পসে আমরা প্রায় পনের জনের মতো ছেলে-মেয়ে আড্ডা দিচ্ছিলাম। কিছুদিন আগেই সারাদেশে “ভালোবাসার রঙ” সিনেমা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ভালোবাসার রঙ এর কথা উঠতেই রেজওয়ান প্রশ্ন করল- “ভালোবাসার রঙ আসলে কি?” সবাই নিজের মতো করে বলছিল। মতিউর বলল, হৃদয়ের রঙ লাল, ভালোবাসার রঙও লাল। অমিত বলল, বেদনার রং যেহেতু নীল তাই ভালোবাসার রঙ নীল। রশ্নি বলল, ভালোবাসার রঙ চির সবুজ। মিলন বলল, ভালোবাসার নিজস্ব কোন রঙ নেই। সময়ে সময়ে ভিন্ন ভিন্ন রঙ ধারন করে। সিমু বলল, ইচ্ছেগুলোর যেমন নিদৃষ্ট রঙ নেই ভালোবাসারও তেমনি। সজল এর পালা আসতেই রিতিমত গান শুরু করে দিল “ভালোবাসা আসলেতে একটা চুক্তি যেন অনুভুতি টনুভুতি মিথ্যে। কেউ দেবে নিরাপত্তা, কেউ বিশ্বাস আসলে সবাই চায় জিততে….. ভালোবাসা আসোলেতে পিটুইটারীর খেলা, আমরা বোকারা বলি প্রেম। ইট’স এ গেম, ইট’স এ গেম।” সজলের মতে, ভালোবাসা আসলে কিছুই না। তাই এর রঙ সাদা। আমি বললাম, ভালোবাসা মূলত সাদা। তবে এর উপর ইচ্ছেমত রঙ দেয়া যায়। সৌমিক বলল, ভালোবাসা হচ্ছে ‘মাল্টিকালার’।
সত্যি কি ভালোবাসার কোন রং হয়? না কি, ভালোবাসা আসে রঙিন হয়ে আর যাওয়ার সময় জীবনকে সাদা-কালো করে দিয়ে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


