জানা হয়েছে স্রষ্টার চাতুর্য... জীবন কেন হারায় মাধুর্য..
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে প্রকৃতি!
তোমার কি অনেক ক্ষমতা; কতটা ক্ষমতা তোমার? তুমি কি পার- একটা মানুষকে মূহু্র্তে জীবন্ত লাশ বানাতে? পার কি কারো মায়া কাড়া চোখের দৃষ্টি কেড়ে নিতে, শ্রবন শক্তি কেড়ে নিতে, সবাক মানুষ কে নির্বাক করে দিতে, একজন সচল মানুষের চলার শক্তি বিনা নোটিশে কেড়ে নেবার ক্ষমতা কি তোমার আছে? মানুষটা যেন পাথরের মতো স্তব্ধ হয়ে জড় পদার্থে পরিনত হয়। তার পর ধীরে ধীরে সেই পাথরটা নরম বালির ঢিবিতে পরিনত হবে।অত:পর একটা দমকা হাওয়া এসে সেই বালির ঢিবিকে উড়িয়ে নিয়ে যবে। কোন চিহ্ন থাকবে না সেই বালির..পাথরের.. অথবা মানুষটার..
পার বৈকি- খুব পার! কি অসীম তোমার ক্ষমতা! কত সূক্ষ তোমার পরিকল্পনা। যে পরিকল্পনার মাঝে বিন্দু পরিমান ফাঁক নেই, নেই কোন রকম খুঁত।কতটা স্বাভাবিক ভাবেইনা তুমি ঘটনার জাল বুনে যাও- এক সুতা থেকে আরেক সুতায়; এক ঘর থেকে আরেক ঘরে। কত সহজেই না তুমি দিন কে রাতের মতো আঁধারে ঢেকে দাও... কাঠ ফাটা রোদে বৃষ্টি ঝড়াও... শান্ত নদীর বুকে বইয়ে দাও খরস্রোতা বান !! না - থাক; নদী নিয়ে আজ কিছু বলবনা।
...নদী যে তার খুব প্রিয় ।।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন