অবশেষে পাথর গলল। যখন ২ বছর কেটে যাওয়ার পরও বাবা-মা তাদের ছেলে-মেয়েদেরকে অন্য কোথাও বিয়ের জন্য রাজী করাতে পারলেন না তখন মেনে নিয়ে ওদের বিয়েটা দিয়েই দিলেন। বিয়ের পর দুজনে আলাদা বাসায় উঠে। অফিসে যায় একসাথে আবার ফিরেও একসাথে। বিয়ের প্রায় ১ বছর হয়ে গেল, কিন্তু আজো ওরা আগের মত ঘুরে বেড়ায়, দুজন দুজনকে সময় দেয়, ভালোবাসায় ভরিয়ে দেয় নিজস্ব ভুবন। এসব ভাবতে ভাবতেই আবিদের অফিসের সামনে পৌঁছে যায় ওরা। রিকশা থেকে নামতে নামতে আবিদ সুদীপাকে বলে, “আজ একটু তাড়াতাড়ি বের হয়ে যেও দীপমনি। আমিও তাড়াতাড়ি বের হব।”
এর চেয়ে বেশী কিছু বলতে হয় না আবিদকে। সুদীপার মুখ ভালোলাগা আর রহস্যময় হাসিতে ভরে উঠে। সুদীপা বুঝতে পারছে আজকের আবহাওয়াটা আবিদকে অনেক প্রভাবিত করেছে আর তাই আবিদ ওকে নিয়ে ডিনার আজ বাইরে করবে। সেই রেস্টুরেন্টে যাবে যেখানে ওদের প্রথম ডেটিং হয়েছিল। পাগলটা যে কি!! অবশ্য ওর পাগলামি অনেক বেশি ভালো লাগে সুদীপার। এত ভালোবাসে পাগলটা ওকে!
আর ওদিকে অফিসে ঢুকতে ঢুকতে আবিদের মুখে হাসি ফুটে উঠে। ভাবে, কে বলে বিয়ের পর জীবনটা এনজয় করা যায় না? ওদের জীবনটা দেখলে তো সবাই বিয়েই করতে চাইবে। আজ সুদীপাও খুব আনন্দে থাকবে, আর ওর হাসিমুখটা দেখতে যা ভালো লাগে আবিদের! আবিদ বলেছে তাড়াতাড়ি বের হতে, সুদীপা ঠিক ঠিক তাড়াতাড়ি বের হয়ে ওর অফিসের সামনে হাজির হবেই। পারলে সময়ের আগে আসবে কিন্তু আবিদকে অপেক্ষা করাবে না। ইস, এত ভালোবাসা রাখে কই পাগলীটা? ওদের এত আনন্দময় জীবন দেখে এখন ওদের দুজনের পরিবার ও অনেক খুশী।
তারা ভাবেন ইস ভাগ্যিস মেনে নিয়েছিলেন, তাই তো ওদের এই হাসিখুশীতে ভরা জীবনটা দেখতে পারছেন। আবিদ, সুদীপার মত করে ওদের পরিবারও মনে মনে দোয়া করতে থাকে, সৃষ্টিকর্তা যেন আজীবন ওদের এভাবেই রাখেন। সেদিন সন্ধ্যায় ডিনারে বের হয়ে আবিদকে সুদীপা সারপ্রাইজড করে দেয়। ওদের ছোট্ট পরিবারে আরেকজন বাড়বে! খুশীতে আবিদ কাঁদবে না হাসবে বুঝে পায় না। আর ভাবে ইস, এত আনন্দ কোথায় রাখি। সেই সন্ধ্যাটা ওদের জন্য হয়ে গেল অমলিন, চিরস্মৃতিময়!!
(সমাপ্ত)
স্বপ্নালু জীবন-১
স্বপ্নালু জীবন-২
স্বপ্নালু জীবন-৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



