somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি ব্লগ :: উত্তরা এবং মিরপুরে পোস্টারিং :)

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঁধ ভাঙার আওয়াজ এর ব্লগারদের উদ্যোগে নারীর প্রতি যৌনসন্ত্রাস বিরোধী সামাজিক আন্দোলনের পোস্টারিং কার্যক্রমের আজকের দিনে ঢাকার কর্মসূচী ছিলো উত্তরা এবং মিরপুরে। উত্তরার শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর শিক্ষার্থীরা এবং মিরপুরে কয়েকজন ব্লগার এ পোস্টারিং এ অংশ নেয়।


পোস্টার নিয়ে চলছে আলোচনা।


চুলচেরা বিশ্লেষনে মগ্ন শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর শিক্ষার্থীরা।


স্বেচ্ছাসেবীরা পোস্টার লাগানোর জন্য প্রস্তুত ।


পোস্টার লাগানো হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নোটিশ বোর্ডে।


পোস্টার স্থান পেলো গেইটে (বন্ধ থাকে)।


পিলারই বা বাদ থাকবে কেন!


দেয়ালতো বাদ যেতেই পারে না।


ব্লগার রাতমজুর যে আটা লাগানোতে এত দক্ষ, আগে জানতাম না। ;)


চটপটির পোর্টেবল দোকানদারের কি দায়িত্বের কমতি আছে? এলেন, নিলেন এবং লাগালেন।


যাত্রী ছাউনিতে মানুষ বসে বসে অপেক্ষাও করবে পোস্টারও দেখবে।


জীবনানন্দের ছায়াকেও একটি পোস্টার লাগানোর সুযোগ দিলাম অনেক ভেবে চিন্তে। ;)


রাজসোহানের পিঠেই ছিলো পোস্টারের ব্যাগ। ৫ কেজির কম হবে না। কিন্তু বারণ করা সত্ত্বেও কেবল ছবি তোলার জন্য পোস্টার লাগাতে এগিয়ে এলো। ;)


এ পথচারী যেনো পোস্টার না লাগালে অপমানিত হবেন। এগিয়ে এসে পোস্টার চেয়ে লাগাতে গেলেন। আমরাতো খুশিই খুশি! :)


এতো কষ্ট করে পোস্টার লাগালাম, এবারতো দেখার পালা। দেখছেন একজন পথচারী।


অটো রিক্সাটির পেছনে ছিলো একটি রাজনৈতিক পোস্টার। খুশিমনে এগিয়ে এসে বললেন "অপ্রয়োজনীয় পোস্টার না চাইলেও ঝুলাতে হয়, এবার একটা দরকারি কাজ করি"। অনুপ্রেরণা পেতেই আছি! :)


ইউনিফর্ম পরা মেয়েটি আমার ছোটবোন,মিরপুর গার্লস আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। আর ছোট যে মেয়েটিকে দেখলেন, সে এক পথ শিশু। অনেকক্ষণ আমাদের পোস্টার দেখে ছবি তোলার সময় দৌড়ে এসে বললো "আমাকেও তোলেন"! তারপর আমাদের হাত থেকে পোস্টার নিয়ে উপস্থিত কয়েকজন ছাত্রীর কাছে পোস্টার বিলি করে।

মিরপুরে পোস্টার লাগানো শেষে ব্লগার শয়তান আমাদেরকে ডালপুরি, চা খাইয়ে দিনের সেরা কাজটি করেন। মিরপুরে পোস্টার লাগানোর সময় উপস্থিত ছিলেন ব্লগার বাংলাদেশ ফয়সাল, নাহোল, রাজসোহান, সবাক, রাতমজুর, জীবনানন্দদাশের ছায়া। শেষের দিকে আমাদের সাথে যোগ দেন ব্লগার দুরন্ত স্বপ্নচারী, পাত্থুরে, রাইজ, শয়তান।

মিরপুরের সবগুলো ছবির ক্যামেরায় ছিলেন ব্লগার বাংলাদেশ ফয়সাল এবং ক্যামেরা ছিলো ব্লগার রাতমজুরের।

সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২০
৫৯টি মন্তব্য ৫১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×