somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোকে কি বলবে...?

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোকে কি বলবে ?
মানুষের কাছে অতি প্রয়োজনীয় কোনো কাজের চেয়ে বেশী প্রয়োজনীয় এই ব্যাপারটা।যদি এই কাজটা করি তাহলে লোকে কি বলবে ? এই চিন্তায় মানুষ অস্থির।খেয়াল করে দেখেছি,যারা এই ভ্রান্তলজ্জা থেকে বেরিয়ে আসতে পারে তারাই কিছু করতে পারে।যার কাজ নিন্দা করা সে করবেই তাই বলে তো কেউ ঘোড়াকে ঘাড়ে নিয়ে চলতে পারেনা।
অযথা একটা নিন্দাভীতির প্রাচীরে নিজেকে আবদ্ধ করে রাখি আমরা।প্রবাহমান স্রোতের বিপরীতে কোনো কাজ করতে গেলে এই প্রাচীরে বাধাগ্রস্ত হই।কিন্তু সাহস করে এই প্রাচীর ডিঙ্গালে একদিন নিন্দুকেরাই নন্দিত বলে।
হ্যাঁ মানুষ সামাজিক জীব তাই সামাজিক মন্দটাকে এড়িয়ে চলা দরকার।কিন্তু যে কাজটা অপ্রচলিত কিন্তু মন্দ নয় সে কাজটা করতে গেলেও কেন লোকের চিন্তা করতে হবে বা লোকের নিন্দার শিকার হতে হবে ?
এমনকি এটাও দেখেছি মানুষ লোকের চোখে বড় হওয়ার জন্য সুখশান্তি ত্যাগ করতে পর্যন্ত রাজি(!) ভাবছেন সেটা আবার কেমন? একটা সত্যগল্প বলি তাহলে ব্যাপারটা সহজেই বোঝা যাবে।
"একটা মোটামুটি ধনী লোক তার দশম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ে দিলেন একটা অনার্স পড়ুয়া ছেলের সাথে।ছেলেটার বাড়ী মফস্বলে।এলাকার পরিবেশটা এমন যে,মোটামুটি শিক্ষিতা মেয়েই সেখানে বউ হিসেবে যথাযথ।মেয়েটা শ্বশুরবাড়িতে গেলে শান্তিতেই সংসার করতে পারতো।
কিন্তু তার বাবা মানে সে লোকটা মনে মনে ভাবলো,আমার জামাইয়ের তুলনায় আমার মেয়েকে শিক্ষিতই বলা যায়না,আমি একজন ধনী মানুষ,আমার মেয়ে এতো কম শিক্ষিতা,লোকে বলবে কি ?
এরপর সে জামাই-মেয়েকে নিজের বাড়ীতে রেখে পড়াশুনার সুযোগ করে দিলেন।পরিবারের খরচের বাহিরে প্রায় পাঁচ ছয় লাখ টাকা খরচ করে জামাই-মেয়েকে প্রায় পাঁচ বছর যাবত পুষলেন।যখন মেয়েটি অনার্স শুরু করলো এবং ছেলেটি অনার্স শেষ করলো তখন তিনি এই ভেবে ক্ষ্যান্ত দিলেন যে,এখন তো জামাইয়ের তুলনায় আমার মেয়েকে কেউ অশিক্ষিত বলতে পারবেনা।অতঃপর তিনি জামাই-মেয়েকে বিদায় করলেন।
বলাইবাহূল্য,এ পাঁচ বছরে তার পরিবারে প্রচুর অশান্তি হলো।জামাইকে ভালো ভাবে আদর-যত্ন না করলেও তো ফের লোকে খারাপ বলবে,তাই তাদের পিছে অতিরিক্ত খরচ করতে গিয়ে তার সঞ্চিত টাকার অংক তলানীর কাছাকাছি চলে গেলো। ফলে মেয়ে-জামাই বিদায় হওয়ার পরেও তার পরিবারে অশান্তি বিরাজমান রইলো।তবুও তিনি এ কথা ভেবে তৃপ্ত হলেন,'যাক এখন তো কেঊ আমার মেয়েকে অশিক্ষিত বলতে পারবেনা...(!)
এই সমাজে এমন অনেক গল্পেরই প্রতিনিয়ত জন্ম হচ্ছে।
আরো অনেক কিছু লিখতে ইচ্ছা করছে,কিন্তু ভালো লেখক না বলে লিখতে পারছিনা।
ইতিপ্রান্তে একটা কথা বলি,নিন্দুকের মুখ নিন্দার জন্য সর্বদা খোলাই থাকে,যদি আপনি কান বন্ধ করে নিজের কাজে মগ্ন হতে পারেন তবে একদিন নিন্দুকের মুখও বন্ধ হয়ে যাবে.....
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×