সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনাবলী ও সরকারী প্রতিক্রীয়ায় সাধারন নাগরিক হিসাবে আমি ক্ষুব্ধ,বিস্মিত! অস্ত্রধারীদের ছবি প্রায় সবকটি প্রধান প্রধান পত্রিকায় এলেও সরকার তথা প্রধানের প্রতিক্রীয়া একটু কেমন যেন লাগলো! সন্ত্রাস দিয়ে যদি সন্ত্রাসের প্রতিরোধ করা যায় তাহলে আর আমাদের কষ্টার্জিত উপার্জনের ট্যাক্সের টাকায় এতো শান্তি-শৃংখলা রক্ষাকারী বাহিনী পূষে লাভ কি? অতি সহজেই তো আমরা অস্ত্র দিয়ে প্রতিপক্ষের সাথে সমস্যা মিটিয়ে ফেলতে পারি।
এদিকে পত্রিকায় প্রকাশিত একটি খবর আমার দৃষ্টি আকর্ষন করলো।একটা ইসলামিক রাইটস গ্রুপ হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে বাংলাদেশে মানবাধিকার লংঘন,গুম,ক্রসফায়ারে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ইত্যাদি ব্যাপারে অভিযোগ দায়ের করে তদন্তের আবেদন করেছে।
এ প্রসংগে বৃটিস আইনজীবি টবি ক্যাডম্যান(Toby Cadman)বলেছেন তিনি এ বিষয়ে International Coalition for Freedom of Rights গ্রুপের পক্ষে আদালতে নির্বাচন এবং এর পরবর্তি মানবতাবিরোধী কার্যক্রমের তদন্তে অনুরোধ দায়ের করেছেন। এটা এখন ICC Prosecutor Fatou Bensoudaর সিদ্ধান্তের অপেক্ষায় আছে।( APর খবরে প্রকাশ।)
একজন বাংলাদেশী হিসাবে আমার কি প্রতিক্রিয়া হতে পারে যদি আসলেই তদন্তের অনুমতি মিলে যায়। আমাদের কি শ্রীলংকার মত মানসিক ও রাজনৈতিক শক্তি আছে যে আমরা রাষ্ট্রপুঞ্জের মিলিত আক্রমন মোকাবেলা করতে পারবো? আর এতে বিশ্বের কাছে যে পরিমান হেয় হতে হবে, তারই বা কি হবে? আগেই আমরা আরো দায়িত্ববান হই না কেন অন্ধ দলপ্রীতি বাদ দিয়ে? অন্ততঃ সাদাকে সাদা আর কালোকে কালো বলার শক্তি যেন অর্জন করি। তাহলেই অন্ততঃ একটা সমস্যার মূলে কুঠারাঘাত তো করা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


