প্রবাসে থাকি ।।কাজকর্মের অবসরে আসি দেশের পত্র-পত্রিকা এবং প্রিয় ব্লগে। প্রিয় বললাম একারনে যে, এটাই একমাত্র মাধ্যম যাতে সরকারী পক্ষ এবং বিপক্ষের সবধরনের যুক্তির সম্মিলন পাওয়া যায়। যা পত্রিকায় পাওয়া যায় না। এক এক পত্রিকা এক একপক্ষকে অন্ধভাবে সমর্থন করে খবর পরিবেশন করে। কোনটা পড়লে মনে হয় আরেকটু এগোলেই আমরা প্রথম বিশ্বে পরিনত হবো আবার কোনটায় দেখা যায় দেশবিক্রয় সহ গুমখুনে কোন মতে ভা্গ্যগুনে বেচে আছি।
আর এখনতো দেশে দেশপ্রেমের সুনামী বয়ে যাচ্ছে। মাঝথেকে এই সুনামীতে যে সাধারন মানুষের ত্রাহী অবস্হা তার দিকে কারো খেয়াল নেই।
এপ্রসঙ্গে মনে পড়ে গেল ৭১এর কথা। এলাকার মক্তিযোদ্ধা ভাইয়েরা ক্যাম্প করে রাজাকারদের শাস্তি দেওয়ার পাশাপাশি আইন-শৃংখলাও রক্ষা করছেন। কিন্তু সংক্ষাল্পতার কারনে যারা মুক্তিযুদ্ধে অংশ নেয় নাই বা আমাদের মত কিশোর ছিল, নিজেদের বন্ধুদের হাতেও অস্ত্র তুলে দিয়ে আইন-শৃংখলার কাজটি সারতো।একট গালভরা নামও ছিলো এদের ১৬তম ডিভিশন।আমি নিজেও এর সদস্য ছিলাম।পরে বুঝতে পেরেছিলাম প্রত্যক্ষযুদ্ধে অংশ না নিয়েও এই ডিভিশনের অনেকে মুক্তযোদ্ধার খেতাব বাগিয়ে নিয়েছে। (যদিও অনেকে এর অপব্যবহার করতে দ্বিধাবোধ করে নাই। ডাকাতি,ছিনতাই,লুটতরাজ এমন কিছু ছিল না যা তারা করতো না)।
আজ আমরা আবার একঅর্থে সেই সময়ে ফিরে গেছি। শাহবাগে না গেলে রাজাকার বা বিএনপি সমর্থক, গেলে অত্যাচারী,অগনতান্ত্রিক সরকারের সমর্থক।।মাঝখানে নিরপেক্ষ বলে কোন কথা নেই। এ যেন শাঁখের করাত,যেতেও কাটে আসতেও কাটে।
সবচেয়ে দুঃখ লাগে যখন দেখি আমাদের সন্মানিত ব্যাক্তরা প্রায় সবাই হালুয়া-রুটির ভাগ নিতে যেয়ে কেমন করে অন্ধ দলপ্রীতিতে ব্যাস্ত।এমনসব ভাষা ব্যবহৃতও হতে দেখা যায় যা আমরা ব্লগাররাও প্রকাশ করতে দ্বিধা করি।সবাই প্রতিযোগীয় মত্ত কে কার চেয়ে বেশী দেশপ্রেমিক। কিন্তু এদিকে সাড়ে তিনহাত কাপড় দিয়ে পাগরী বাধতে যেয়ে পাছা উদোম হচ্ছে সেদিকে কি কারো খেয়াল আছে? না দেশপ্রেমের মহুয়া খেয়ে আজ আমরা মত্ত ভালুকের মত আচরন করছি। আমার একটা প্রস্তাব আছে সরকারের কাছে। সেদিনের মত এদেরও ১৬তম ডিভিশনের দেশপ্রেমিক খেতাব দেওয়া হোক।।
সবশেষে একটি কথা বলেই শেষ করছি, কবে সে ছেলে হবে,কথায় না বড় হয়ে কাজে বড় হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


