somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়ে ও ভাই-বোনের চালাকী...যেখানে আমি একজন আব্বু ও বড়ভাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটা ভার্সিটিতে পড়ে। ভাই বোনগুলিও সবাই চল্লিশোর্ধ। বিভিন্ন উৎসব-আয়োজনে(দেশের) একমাত্র মেয়ে বলে অংশগ্রহনে ভীত বলে, ওকে না করে দেই যেতে। মেয়েটাও এককাঠি সরেস, বাহানা দেয় অমুক ক্লাস আছে, তমুক পরীক্ষা বা এটেন্ড না করলে নাম্বার কাটা যাবে। বাধ্য হয়েই তখন অনুমতি দিতে হয়। কিন্তু আমি জানি এইদিনটিতে সে তার ক্লাসমেটদের সাথে এদিক-সেদিক ঘুরে বেড়াবে। হয়তো আমি কাছে থাকলে এই বাহানা করতে যেত না, কারন আমিই নিয়ে বেড়োতাম। তাই মেনে নিতে হয়।
একদিন গল্পচ্ছলে ওকে আমার একটা কাহিনী বললাম। স্কুলে পড়াকালীন সময়ে সিগারেট খেতাম। স্বাভাবিক ভাবেই জামা-কাপড়ে গন্ধ থাকতো। মা কখনো কখনো ধুতে যাবার সময়ে বলতো, কি রে তোর কাপড়ে সিগারেটের গন্ধ কেন? ধরা পরে আমতা আমতা করে কৈফিয়ত দিতাম-মা মুকুল খেয়ে ধোয়াটা আমার দিকে ছেড়েছে তো,তাই। দেখতাম মা হাসিমুখে তাই মেনে আর কোন কথা না বলে বাথরুমে চলে যেতো।। এই নিয়ে আবার বন্ধুদের আড্ডায় হাসি-তামাশাও কম করি নি, মা টা এতো বোকা আর সহজ-সরল বলে। কিন্তু সেদিন ঘুনাক্ষরেও টের পাই নি যে, মা আমার, সব বুঝেও শুধু ছেলেকে লজ্জার হাত থেকে নিস্কৃতি দিতে এই ছোট্ট অভিনয়টুকু করতো। আজ আব্বু হয়ে যা আমাকেও করতে হচ্ছে। মেয়েটা সব শুনে চুপ করে পাশের রুমে চলে গেলো।
আর ভাইবোনের কথা কি বলবো। যেখানে ৯ভাই-বোন একসাথে খেয়ে-পড়ে বড় হয়েছি।। একজনের দুঃশ্চিন্তায় সবাইকে দেখেছি উৎকন্ঠিত হতে। আজ প্রায় সবাই এই শেষ প্রান্তে এসে স্বার্থপরতার চুড়ান্ত নমুনা দেখিয়ে যাচ্ছে।কে কাকে ঠিয়ে বড়ভাই-বোনদের কাছ থেকে বেশী আদায় করতে পারে,এরই অন্ধ প্রতিযোগীতায় নেমেছে যেন। প্রয়োজনে মিথ্যে বা বদনামেরও আশ্রয় নিচ্ছে।আমি দেখি আর অবাক হয়ে ভাবি একদিন এই আমরাই না সবকিছু ভাগাভাগি করে নিয়েছি। ক্ষেত্রবিশেষে নিজে না নিয়েও, সেখানে আজ কি হচ্ছে?? বলাই-বাহুল্য সাথে যুক্তিসম্মত বাহানা তো থাকছেই। যেন এই বাহানার কারনেই বাধ্য হয়ে তাকে এই অন্যায়(আমার ভাষায়) করতে হয়েছে।। আর্থিক দিক দিয়ে একটু দুর্বল বলে ড় হয়েও সব মেনে নেই। কারন জানি অর্থই সব কিছুর মুলে। এবং এ কারনেই প্রবাসে পড়ে আছি ২২টি বছর ধরে। একেবারে জিরো থেকে আমাকে আজকের পর্যায়ে আসতে হয়েছে। লুপ্ত সন্মানও কিছু কিছু ফিরে পেতে শুরু করছি বন্ধু-বান্ধব তথা আত্মীয়-পরিজনদের মাঝে। সেই চালাকীও কমে গেছে অনেকটা। কারন এখন যে জবাব দিতে পারি। শুধু পারি না সেই মার কাছে হাতজোড় করে বলতে,মা সেদিন তোমাকে নিয়ে অনেক হাসি-তামাশা করেছি। ক্ষমা চাই সেজন্য।
পাঠকরা হয়তো বিরক্ত হতে পারেন,ব্যক্তিগত ব্যাপার লেখেছি বলে। আমি ক্ষমাপ্রার্থী এজন্য। বাহানা আমারও আছে,মনটা আজ ভাল নেই বলে.....।
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×