ভাবনাটা কেমন যেন জাকিয়ে বসছে।। আজ দেখছি অনেকই।। সময়ের তাগিদে আর ব্লগের সুবাদে।। প্রমানিত আমার সেই কথাটিই।। তথাকথিত শিক্ষিত,অশিক্ষিত সবার ভাষাতেই সেই “বিষাক্ত ইনজেক্টেরই প্রতিচ্ছবি!! অশিক্ষিতদের বেলায় মেনে নেওয়া গেলেও তথা কথিতদের বেলায়!! কষ্ট হয়।। কারন ইনারাই দুমুখে দুকথা বলে জনপ্রিয় বেশী আর আমরাও অভ্যস্থও।।
আবারও তা নূতন করে দেওয়া হলো।। ফলাফল যা হবার তাই।। সবাই জেগে উঠবে চেতনার আঘাতে!! শুরু হবে সেই আদি যু্দ্ধ নূতন করে।। দুষমন হবো ভাইয়েরা আর কুশিলবরা মিচকি হাসবে!!
এইতো আমাদের নিয়তি!!
আমরা আজ দলীয় প্রয়োজনে নিজ মাকেও যেখানে ভুলে গেছি সেখানে জনগন তো কি ছাড়!!
সর্বোচ্চ পর্যায় থেকে যেখানে যা বলা হয় নিম্নপর্যায়েতো তাই বলা হবে।।
আর তা ছড়িয়ে পড়বে ইথারে।। শুরু হবে নেতার সুরে গান গাওয়া।। আর এটাই প্রকাশ পাবে নব্য জাতিয় গানে!!
অবাক হতে গিয়েও হই না।। কারন আজ নয়,সেই আমার যুগ থেকেই দেখে আসছি,,,,,,দলীয় প্রয়োজনে আমার জান কোরবান।। জন্মদাতা পিতা-মাতাকে গালি খাওয়ানো যেন কোন ব্যাপারই না।। আমাদের জন্মই তো তাদের গালি খাওয়ার জন্য!!
আজ তথাকথিত শিক্ষিতদের মাঝেই প্রাইভেটের আন্দোলন সফল হবার আগে পরে সেই ইন্জেক্টের প্রভাব বিদ্যমান।। এযেন রিক্সাআলার হিংসা গাড়িআলাকে করার মত!! ইনারা আকাড়ে বিকাড়ে বলতে চান, প্রাইভেটে শুধুই বড়লোকের বখাটে সন্তানরা পড়ে।। অথচ আমি জানি আমার সন্তানের পড়া কেন আর কিভাবেই বা প্রাইভেটে চালাচ্ছি।। বন্ধ করে দেবো?? তখন কিন্তু আপনারাই বলবেন চাষা আর বস্তির বলে!! তাই আপনাদের ভাষায় ঘোড়ারোগ হলেও আমর ভাষায় চপেটাঘাত করছি প্রাইভেটে পড়িয়ে।। বাকীটা বুঝে নিন।। ইনারা অথচ ভুল করেও বলেন না এটা তিনাদের সমর্থিত সরকারের ভ্রান্ত বা বিভেদের পলিসি!! অস্বীকার করবেন?? কারনতো আগেই উল্লেখ করেছি।।(এইধরনের মনোভাব আমাকে আমার অল্পবিস্তর শিক্ষিত মনোভাবকে আহত করেছে বলেই) এই ব্লগই তার প্রমান।।
আজ যদি তাদের প্রতি সাধারন মানুষের প্রশ্ন তোমাদের তো আমাদের ট্যাক্সের টাকায় চামচামি না করে আমাদের ভবিষ্যতের জন্য পড়িয়েছি।। কতটুকু সেই দায়িত্ব তোমরা পালন করেছো?? প্রত্যুত্বরে গালি খাবো।। কারন জনতার হয়ে আমিই যে জবাব চাইছি বা প্রশ্ন করেছি।।
নজরুলের ভাষায় বন্ধু বড় বিষ জ্বালা এই বুকে।। যারা একদিনও রাজপথের মিছিলে না যেয়ে,পুলিশের লাঠি আর দৌড়ানী না খেয়ে,হুলিয়া না পেয়ে,প্রিয়জনদের সোনালী দিনগুলিতে অনিশ্চিয়তায় রেখে,, জীবনকে বন্দক না রেখে, যারা দেশপ্রেমের মহড়া দিয়েছিলো সময়ের প্রয়োজনেই তাদের কদর নিরাপদ দুরত্বে স্ত্রী কন্যার ভালবাসায় সিক্ত ব্লগার!! হাসতেই আছি।। কোনদিন না আবার ইনারা বাঘা যতিন,সূর্যসেন,লোকনাথ বা ত্রৈলক্যনাথের পর্যায়ে চলে যান!!
আজ কিন্তু তারা অপাংত্তেয়।। জন্মই যার আজন্ম পাপ(রাজনৈতিক অঙ্গনে,সো কলড দেশপ্রেমীদের কছে)।। কিন্তু এটাই গর্ব তাদেরই নিজস্ব পরিসমাজে ।।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




