একজন লোক তার স্ত্রীকে সাথে নিয়ে বাড়িতে ফিরছিল।তারা যখন নৌকা দিয়ে নদী পাড় হচ্ছিল,হঠাৎ তারা ঝড়ের কবলে পড়ল। লোকটি ছিল একজন সাহসী যোদ্ধা। কিন্তু তার স্ত্রী ঝরের তিব্রতা দেখে খুব নিরাশ হয়ে পড়ল।লোকটি তখনও নীরব এবং শান্ত ছিল যেন কিছুই ঘটেনি। মহিলার আতঙ্কগ্রস্ত এবং কম্পিত কন্ঠে জিজ্ঞেস করল,“আপনি কি ভয় পাচ্ছেন না?’’ এটিই আমাদের জীবনের শেষ মুহূর্ত হতে পারে। শুধুমাত্র অলৌকিক ঘটনা ছাড়া আমাদের মরণ নিশ্চিত।
লোকটি হাসতে হাসতে তার তলোয়ারটি খোলস থেকে বের করে তার স্ত্রীর প্রায় গলাকে স্পর্শ করে ধরে রাখল।সে বলল, “তুমি কি ভয় পাচ্ছ?” তার স্ত্রী হাসতে হাসতে বলল “আমি কেন ভয় পাব?’’আমি জানি আপনি আমাকে কতটা ভালবাসেন। সে তলোয়ারটি খোলসের ভিতর রাখতে রাখতে বলল, “তুমি আমার উত্তর পেয়ে গেছ” আমি জানি আল্লাহ আমাদের ভালবাসেন এবং ঝড় তাঁরই হাতে। তাই যাহা কিছুই হতে যাচ্ছে ভালই হবে।
যদি আমরা বেঁচে থাকিভালো।আর না বাচলেও ভালো। কারণ সবকিছু তাঁর হাতে এবং তিনি কোন ভুল কিছু করতে পারেন না।
উপদেশমূলক গল্প: সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বৃদ্ধি করো এবং তাঁর প্রতি বিশ্বাস রেখো যিনি তোমার জীবনকে পুরো বদলে দিতে সক্ষম। সবকিছুই কোন একটি কারণেই ঘটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


