আমার অচেনা জগৎ
০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হঠাৎ করে আমার সমবয়সী ছেলে মেয়েদের অনেক দায়িত্বশীল মনে হচ্ছে। এইতো কিছুদিন আগেও সবাই আজাইরা কথা বলে ফোনের বিল শেষ করতো, কিছুদিন আগেও সবাই টঙ্গের দোকানে বসে যুক্তিহীন কথাতে তর্ক করতো, কিছুদিন আগেও সবাই উদ্দেশ্যহীন ভাবে এ পথ থেকে ও পথে ঘুরে বেড়াতো, কিছুদিন আগেও সবাই ভুল করে পোঁচা শামুকে পা কাটতো। কিছুদিন আগেও সবাই চিন্তা করতো শুধু নিজেকে নিয়েই, জগতটা ছিল শুধু নিজেকে ঘিরেই। এখন হঠাৎ করেই সবার মাঝে স্পষ্ট পরিবর্তন দেখতে পাচ্ছি। নিজেকে নিয়ে চিন্তার বদলে চিন্তা করে তারা একটি পরিবার নিয়ে, বিশেষ কাউকে নিয়ে। সংসারের দায়িত্ব বুঝে নিয়ে তারা কথা বলে বাস্তবতা নিয়ে। আজাইরা কথা বলার সময় নাই, কেউ উদ্দেশ্যহীন কিছু করেনা। সবার সবকিছুতেই একটা দায়িত্বশীল ভাব। সেই দায়িত্ব যতটা নিজের প্রতি... তার চাইতেও বেশি নিজের পরিবারের প্রতি, নিজের জীবন সঙ্গীর প্রতি, নতুন আর একটি পরিবারের প্রতি।
অবশ্য আমি এখনো পরে আছি সেই আগের অবস্তানে আর তাই সবার দায়িত্বশীলতার এই নতুন জগতটি আমার কাছে সম্পূর্ণ অচেনা।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন