somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ে করার উপযুক্ত ছেলে বলতে কি বুঝায়

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন ধরেই একটি প্রশ্নের মাঝেই ঘুরপাক খাচ্ছি। বিয়ে করার উপযুক্ত ছেলে বলতে কি বুঝায়। অথবা অন্যভাবে চিন্তা করলে, কি ধরনের যোগ্যতা থাকলে একটা ছেলের কাছে মেয়ের বাবা মা নিশ্চিন্তে তার মেয়েকে বিবাহ দিতে চাইবে। নিজের দেখা কিছু অভিজ্ঞতা থেকে একটি কাল্পনিক গল্পের বর্ণনা করছি।

সখিনা ভালোবেসে একটি ছেলেকে বিয়ে করলো। মেয়ের বাবা মা দীর্ঘশ্বাস নিয়ে বলতে থাকলো, একটা বেকার ছেলেকে বিয়ে না করে ছোটখাটো একটা চাকুরীজীবী ছেলেকে বিয়ে করলেও প্রতিবেশী, আত্মীয়স্বজনের কাছে মুখটা দেখাতে পারতাম।

জরিনা ভালোবেসে একটি ছেলেকে বিয়ে করলো। মেয়ের বাবা মা দীর্ঘশ্বাস নিয়ে বলতে থাকলো, কেরানীর চাকুরী করে এইরকম ছেলেকে বিয়ে না করে ছোটখাটো একটা অফিসার পদবীর ছেলেকে বিয়ে করলেও প্রতিবেশী, আত্মীয়স্বজনের কাছে মুখটা দেখাতে পারতাম।

আমিনা ভালোবেসে একটি ছেলেকে বিয়ে করলো। মেয়ের বাবা মা দীর্ঘশ্বাস নিয়ে বলতে থাকলো, ছোটখাটো একটা অফিসার পদবীর এইরকম ছেলেকে বিয়ে না করে একটা উচ্চ পদবীর ছেলেকে বিয়ে করলেও প্রতিবেশী, আত্মীয়স্বজনের কাছে মুখটা দেখাতে পারতাম।

এইভাবেই মেয়ের বাবা মায়েদের দীর্ঘশ্বাস কখনোই শেষ হবেনা। ভালোবেসে বিয়ে করে ছেলে মেয়েটি বড্ড বড় অপরাধী যেন হয়ে গেল। ছেলে মেয়ের দুইজন দুইজনার প্রতি ভালোবাসাটাকে এখানে নগণ্যরুপেই গণ্য করা হয়।

এইটা গেল আমার একধরনের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটাকে আমি এক দিক দিয়ে ভালো বলি এই জন্য যে, মেয়ের বাবা মা খুশী হোক বা না হোক ছেলে মেয়ে কিন্তু দিব্যি বিয়ে করে সংসার করা শুরু করে দিয়েছে। ছেলে মেয়ের কাছে এইখানে ভালোবাসাটাই প্রাধান্য পেয়েছে।

আমার আরেক ধরেনর অভিজ্ঞতাও আছে। যাকে আমি বাজে অভিজ্ঞতা বলি। নিজের দেখা এই ধরনের কিছু অভিজ্ঞতা থেকে একটি কাল্পনিক গল্পের বর্ণনা করছি।

সাবিনা ভালোবাসে একটি বেকার ছেলেকে। বিয়ে করা যাবে কিন্তু মেয়েটির শর্ত একটাই। যেইভাবেই হোক একটা ছোটখাটো চাকুরী হলেও পেতে হবে। চাকুরী পেলে সাবিনা ছেলেটির হবে আর চাকুরী না পেলে সাবিনা অন্য কারো হবে।

রুবিনা ভালোবাসে একটি স্বল্প বেতন পাওয়া চাকুরীজীবী ছেলেকে। বিয়ে করা যাবে কিন্তু মেয়েটির শর্ত একটাই। যেইভাবেই হোক একটা ভালোবেতনের চাকুরী পেতে হবে। বেশি বেতনের চাকুরী পেলে রুবিনা ছেলেটির হবে আর চাকুরী না পেলে রুবিনা অন্য কারো হবে।

কারিনা এমন একটি ছেলেকে ভালোবাসে যার চাকুরী ভালোমানেরই বলা চলে। কিন্তু কারিনাদের পরিবার এতো বেশি বিত্তশালী যে ছেলেটিকে সেই পরিবারে গ্রহণ করা সম্ভব হবেনা। ভালো চাকুরী করেও ছেলেটি তখন চিন্তা করে আলাদীনের প্রদীপ হাতে পাবার।


বিয়ের যোগ্য ছেলে বলতে আসলেই কি বুঝায় সেইটা এক প্রকার রহস্যই বলা চলে মেয়ে এবং মেয়েদের পরিবারের কাছে।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩৫
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×