ভালই যাচ্ছিল এই বাউন্ডুলে জীবন ..
খাই -দাই ঘুরি- ফিরি , শিখি আর শেখাই-
অভিজ্ঞতার প্রায় সব ঝুলিই জমা হয়েছিল !
যদিও অভিজ্ঞ মনে করতাম না কখনো ,
সরল অংক করতে যোগ-বিয়োগ, গুণ, ভাগ-এর কেরামতি ছাড়া আর কি লাগে !
সরল জীবনের হিসেব করতে যা লাগে তা-ই রপ্ত করেছিলাম ,
কিন্তু কখন কিভাবে যে হিসেবটা তালগোল পেকে গেল -
কিছুই বুঝতে পারলাম না !
এখন শিশু শ্রেণীতে গণিত ভুল করা শিশুর মত -
কি করব বুঝতে পারছি না !
শুধু মনে হচ্ছে--
যদি আর একটা সুযোগ পোতাম শুধরে নেওয়ার !
আরো কবিতা এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


