somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোছনা অসুখ!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তার চোখ ভরা উষ্ণতা। মলিন আভাস। উসকো চুল। ভ্রুযুগলে দীর্ঘ অপেক্ষার হলুদাভ চিঠি। নাকফুলে গাঁথা রাজ্যের ভার। অধরায় বিরক্তির প্রজাপ্রতি। নাসিকা মঞ্চে ব্যাকুলতার তরঙ্গ। আর হাত দুটোতে বরফ জমে আছে। তনুর উষ্ণ চোখের জলে ভেসে গেছে মুখের প্রদীপ হাসি। কতকাল যে কেঁদেছে বলতে পারবে না। সেই চোখ দেখতে দাড়িয়ে ছিলাম জানালার ধারে।

সে আমার দিকে দু’হাত তুলে বললো আমার দু’হাত রাঙিয়ে দিবি? কান্না আমার গলায় আটকে আছে ভেতরে নিতে পারছিনা। কষ্ট গুলো দু’হাতের মেহেদী আল্পনায় আলোকিত।

সারাটা দিন শুধু ঘর বন্ধ। বাইরে মস্ত এক তালা! রুপোর চাঁবি থাকে শেফালীর আচঁলে। ও চাঁবির ছুটি নেই। ঝুলে থাকে সেফটি পিনের মতো বুক ভরা অভিমান নিয়ে। অভিমানের শব্দ ভরতি চিঠি বুকে নিয়ে বসে আছে জোনাক গুলোও। ওরা বসে থাকে তনুকে ঘিরে। চোখের উঠোনে শুধু দেয়াল ভাসে। একপাশে রয়েছে দীর্ঘ পাঁচ বছর ধরে ঝুলে থাকা ত্যাক্ত-বিরক্ত ক্যালেন্ডারটি। টেবিলের এক কোনায় পড়ে আছে কপাল-কুন্ডলা। মাঝে মাঝে যার পাতায় চোখের জল পড়ে কুন্ডলী পাকিয়ে যায়। সে কুন্ডলীতে ধোয়া নেই আছে শৈথিল্য। সাঁঝ সকালে শুধু খাবার এসে দাড়ায় শেফালীর হাত ধরে। জানালার ধার দিয়ে খানিকটা আকাশ বন্ধুর মতো ঝুলে থাকে। বৃষ্টি অথবা রোদ শেফালীর আঁচল ধরে দরজা পেড়িয়ে যায়। ওদের আক্ষেপ থাকে তনুর মুখটা দেখবার। আক্ষেপে কারো ভ্রুক্ষেপ নেই। তনুর প্রসাধনীবিহীন মুখটা শুধু আয়নাকে দেখে, দেখে উসকো চুলের খুচরো প্রলাপ। কতকাল উঠেনি সিদুঁর সিথিঁতে তার।

রোজ গ্রামবাসী পথের ধারে কথার গুলি ছোড়ে- তনু কি সত্যিই পাগল হইছে? নাকি হুদাই ঢং করে?

কদম, বকুল, পলাশ গাছে বন্ধ ঘরের অসহায় স্মৃতির ঘুড়ি উড়ে। সুতো নেই তবুও ওদের অভিমান। তনু পুরোটা আকাশ দেখতে পায়না। সেই ছোট বেলাকার ঘুড়িটি বকুল, কদম, পলাশ গাছের উপর দিয়ে ডেকে যায় তনু! তনু! তনুশ্রী। চাঁবি ঝুলে আছে শেফালির আচঁলে। ছ’বছর আগের কোন একদিন যার যাত্রা শুরু হয়েছিল। এখনো ঝুলে আছে মস্ত অভিমানে। সিথিঁতে সিঁদুর উঠেছিল সেই যে কবে। কেউ জানেনি। তারপর থেকে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল তার সিথিঁ। আর কখনো সে হাসবে কি-না কেউ জানে না। তার যে অসুখ বড়। জোছনা অসুখ।

রোজ লুকিয়ে প্রলাপের সাক্ষি হই। আমার মধ্যমায় ব্যার্থতার বাঁসা। আমি আহত হই। ইচ্ছে করে একদিন রুপোর চাঁবি দিয়ে ও তালা খুলে দেই। তনু বেড়িয়ে আসুক। চিৎকার করে বলুক-আমি বাতাসে দ্বিহৃদয়া হইনি। কেউ একজন চাঁদ বুনে দিয়েছিল জঠরে। সেই কবে গলায় খিড়কি এটেঁ দিয়েছিল সমাজ। নির্বাক তনু। অভিমান ঝুলে থাকে তার ক্যালেন্ডারের গায়। শুনেছি কর্মফল বড় বিচিত্র! সময় তার করাতকলে নিঃদ্বিধায় তুলে নেয় শুভ-অশুভ সব ক্রিয়াদি। সময় এভাবেই ঘুড়ির ডানায় ভর করে তনুকে জাগিয়ে তুলে। কপাল কুন্ডলার পৃষ্ঠা যায় উল্টে। রুপোর চাবি পড়ে থাকে পথের ধূলোয়। পড়ে থাকে কদম, বকুল, পলাশ। একদিন খুব গোপনে কুড়িঁয়ে নিয়ে খুলে দেই অভিমানি তালাকে।

তনুকে রাঙিয়ে দেব। মেহেদী রঙে। আমার হাত ভরতি মেহেদী।

সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩
১৮টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×