ভয় নেই , ভয় পেয়ো না
আন্দোলন যতই দানা বাঁধুক
তোমার জানা উচিত তোমার সৌন্দর্য
এখনো ফুরিয়ে যায়নি
তোমার দেশ যদি দূর্ভাগ্যবশত তোমাকে বিতারিত করে
ভয় নেই,তুমি চলে এসো
তোমাকে আমি আকাশের মেঘ ছুঁতে নিয়ে যাবো;
তোমার গালে যে আবিরের রং খেলে যায়
তুমি জেনে রাখো গোধূলী বেলার লালিমার সাথে
তার কোন তফাৎ নেই
তুমি চলে এসো
আমি তোমাকে নদীর কূলঘেষা পাহাড়ের কাছে নিয়ে যাবো
তোমার শাসনের চেয়ে তোমার রূপ অনেক বেশি পবিত্র
তুমি চলে এসো এক সন্ধ্যায় মেঘনার পাড়ে-কাঁশবনে বসে
দু'জনে কিছু বাদাম খাব
তোমার দেশ তোমার মুগ্ধতায় হয়ত পাঁচটি বছরই কাটাতে চায় না
কথা দিচ্ছি আজীবন কাটিয়ে দেব
তুমি চলো এসো
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



