একটা বিষয় আমি প্রথম থেকে বুঝতে পারছিলাম না। যদিও ইস্যুটা পুরাতন হয়ে গেছে। ........
ইন্ডিয়া থেকে যে হাতিটা বাংলাদেশ সীমান্তে ঢুকেছিল তার কি কোন বৈধ্য পাসপোর্ট ছিল?
পাসপোর্ট বিহীন একটা হাতিকে আমরা কেনই বা ধরে নিলাম এটা ইন্ডয়ার সম্পত্তি ছিল?
বিষয়টি এমন ও তো হতে পারে হাতিটা অন্য কোন দেশের যা ইন্ডিয়া হয়ে বাংলাদেশ সীমান্তে কোন অশুভ টার্গেট নিয়ে ঢুকেছিল। হাতির ডি এন এ টেস্ট করার দাবি জানাচ্ছি ... :p
পাসপোর্ট বিহীন একটা হাতিকে বাংলাদেশ আশ্রয় দিয়ে অনেক ভালো একটি কাজ করেছে। বাংলাদেশের মানুষের পশু প্রেম সত্যিই ইতিহাসে বিরল। কিন্তু সমস্যা অন্য জায়গায়। যেহেতু হাতিটির নামকরণ করা হয়েছে "বঙ্গবাহাদুর" তাই এখানেই আমার যত প্রশ্ন?
কি প্রদ্ধতিতে হাতিটিকে বাংলাদেশের নাগরিকত্ত্ব দেয়া হয়েছে? আমরা কি ধরে দেব, বাংলাদেশী কোন বঙ্গহাতিনীর সাথে বিয়ে দিয়ে এই নাগরিকত্ত্ব দেয়া হয়েছে? এই নাগরিকত্ত্ব ছাড়া একটি হাতিকে বঙ্গবাহাদুর নাম দেয়া কতটা ঠিক হয়েছে? কেননা, আজকের প্রতিটি কাজই ভবিষ্যতের জন্য আইন হয়ে থাকবে।
তাই বিষয়গুলোর সুষ্ট সমাধান জরুরী।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


