ইষ্ট লন্ডন একসেন্ট ককনি
পাঁচ বছর আগে পাড়ি জমিয়েছি ইংলেন্ডে। পড়ালেখান জন্য আসা।যদিও দেশে আমার বি, বি, এ ছিল পুরাটাই ইংরেজীতে, তথাপি IELTS পরিক্ষা দিয়ে ইংরেজদের প্রমান দিতে হয়েছে যে ইংরেজী লিখতে পরতে পারি। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম ইংলেন্ডের মাটিতে পা রাখার পর। বি, বি, সি শুনে শুনে আমার ইংরেজীর আনুশীলন, আষ্ট্রেলিয়ারা জানি অন্য একসেন্টে কথা বলে। কন্তু ইংলেন্ডে ইংরেজীর এই অবস্তা কেন? বি, বি, সি এর সেই প্রমিত উচ্চারনে কেউ কথা বলে না। লন্ডনে, বাঙ্গালীদের বসবা মূলত ইস্ট লন্ডনে। আমারা খালতো ভাই আমারা আগে লন্ডনে এসেছেন। তার সুবাধে আমারও ঠিকানা হলো ইষ্টে। এদিকে প্রচুর এশিয়ান। যে কটা ইংরেজ বিশেষ করে ইষ্টলন্ডনের স্থায়ী বসবাস করে তারা তাদের নিজেদের উচ্চারনে কথা বলে। যার নাম ককনি একসেন্ট (Cockney Accent )। অনেকটা মুখের ভেতরে করে বলা এই একসেন্ট নতুন আসা আমার বুঝতে বেশ আসুবিধা হয়। পরে জানলাম শুধু আমার না, অন্য অঞ্চলের ইংরেজদেরও নাকি বুঝতে অসুবিধা হয়। আর এ দিকে যে সব বঙ্গালী বংশভূত নতুন প্রজম্ম আছেন, বিশেষ করে যাদের এদেশে জম্ম, তাদের একসেন্ট মিশ্র (এ নিয়ে বিস্তারিত শেষে আলোচনা করবো) ইংরেজীর বাহিরে এরা ভলো সিলেটি বলে, আর সঠিক উচ্চারনে বাংলা বলার চেয়ে এরা হিন্দি বলতে বেশ সাছন্দবোধ করে !
ককনিতে লেটার (letter) উচ্চারন অনেকটা লেয়ার এর মত। আমারিকন এক কৌতুক অভিনেতা মজা করে বলেন, একটা শব্দথেকে দুটা অক্ষর চলে গেল ?
ককনি একসেন্ট নিয়ে মজার ভিডিও এবং আরো বেশ কিছু মজার অভিজ্ঞতার কথা পড়তে ক্লিক করুন ।
আমাদের ফাইসবুক পাইজ । টুইটার লিংক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


