![]()
চল চল সবাই চল স্কুলেতে যাই
====================
স্কুলেতে যেতে হয় প্রতিদিন সকালে
ঘুম থেকে উঠে কি যেতে ইচ্ছে করে?
শুরু করি কান্নাকাটি, পেট ব্যথা করে
এই নিয়ে বাসার সবাই হাসা-হাসি করে।
ক্লাসে গিয়ে টেবিলে রাখি মাথা
মনে পড়ে খেলনা আর বাবার কথা।
আমার পাশে দাড়িয়ে থাকে সারা চাচী
থাকিয়ে থাকি কখন বাজবে ঘন্টি।
ঘন্টি শুনার সাথে সাথে চাচীর সাথে চলি
চকলেট খাওয়ার জন্য কত আবদার করি।
চাচী দেয় চকলেট মজা করে খাই
এই খুশীতে প্রতিদিন স্কুলেতে যাই।
চল চল সবাই চল স্কুলেতে যাই
পড়ালেখা করে আমরা বড় হতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


