somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

۞۞ প্রবাসী ভাইয়েরা! সোনা চোরাকারবারীদের লোভনীয় প্রস্তাব থেকে সাবধান থাকুন ۞۞

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকালও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬টি সোনার বারসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।

আটককৃত মোরশেদ দুবাই প্রবাসী। বাড়ী চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে। মোরশেদের মত শত শত মোরশেদ বর্তমানে প্রতি সপ্তাহে দুবাই-ঢাকা-চট্টগ্রাম আসা-যাওয়া করছে। সোনা চোরাকারবারীরা তাদেরকে ফ্রি টিকেট দেয়। তারাও কয়েকটি স্বর্ণের বার নিয়ে থাকে। একটি স্বর্ণের বার বিক্রী করে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লাভ থাকে। বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তাদেরকে ফাঁকি দিয়ে অথবা ম্যানেজ করে তারা এই কাজটি করছে। বর্তমানে এই অবৈধ ব্যবসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চোরাকারবারীরা বিনা পয়সায় বাড়ীতে যাবার লোভ দেখিয়ে সহজ-সরল প্রবাসীদেরকে টার্গেট করছে।

বিমানবন্দরে আটক হওয়ার পর তাদের পাসপোট জব্দ হয়ে যায়। তারা আর বিদেশে আসতে পারে না। অনেক সময় জেল ও খাটতে হয়। তাই প্রবাসী ভাইয়েরা সাবধান থাকুন। টাকার লোভে, ফ্রিতে দেশে যাবার আশায় তাদের খপ্পরে পড়ে মান-সম্মান হারাবেন না। একবার ধরা পড়লে আপনার অনেক ক্ষতি হতে পারে। হালাল উপার্জন করুন।

================================

বিডিলনিউজঃ গতকাল রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬টি সোনার বারসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটককৃত ব্যক্তির নাম মোরশেদুল আলম (২৮)।

বিকেল ৫টার দিকে দুবাই থেকে বিজি-০৪৬ ফ্লাইটে ঢাকায় আসার সময় গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়। চট্টগ্রামের ফটিকছড়ির যুবক মোরশেদুল দুবাইয়ে চাকরি করতেন।

সহকারী কমিশনার ওয়াজেদ আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর শুল্ক বিভাগের একটি দল সোনাসহ মোরশেদুলকে আটক করে। মানিব্যাগের ভেতর অভিনব কায়দায় ২৬টি বার লুকিয়ে রেখেছিলেন তিনি।

আটককৃত ২৬টি বারের ওজন সোয়া তিন কেজি। এই সোনার বাজারমূল্য দেড় কোটি টাকাহবে বলে জানান তিনি।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানা গেছে ।

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×