somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবেসে গেলাম শুধু ভালবাসা পেলাম না..

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





প্রেমিকার অপেক্ষায় রোকেয়া হলের সামনে চার বছর !
===================
প্রেমিকার অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে চার বছর কাটিয়ে দিলেন পটুয়াখালীর গলাচিপার মামুনুর রশীদ। মামুনের বিশ্বাস তিনি যাকে ভালবাসতেন একদিন না একদিন তার দেখা মিলবেই। প্রতিদিন সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত তিনি রোকেয়া হলের সামনে দাঁড়িয়ে থাকেন। অপেক্ষা ভালবাসার মানুষটির জন্য। একটু সময়ের জন্য কোথাও যান না যদি তার ভালবাসার মানুষটি চলে যায়। তাকে অনেকবার পুলিশের হাতেও তুলে দিয়েছে রোকেয়া হল কর্তৃপক্ষ। কিন্তু ছাড়া পেয়ে এসে আবার এখানেই দাঁড়িয়ে থাকেন।

জানা গেছে, ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে মাস্টার্স মামুন একই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর প্রেমে পড়েন। ২০০৭ সালে তার পরিচয় হয় ইংরেজি বিভাগের একটি মেয়ের সঙ্গে। মার্চ মাসে ডিপার্টমেন্টে দেখেন তাকে। তখন তাকে দেখলেই মামুনের কথা বলতে ইচ্ছা হতো, কি যেন মনে হতো। যেন সে তার কত আপন। তাকে নিয়ে সারাক্ষণ ভাবতো। তখন তিনি বুঝতে পারলেন মেয়েটিকে তিনি ভালবাসেন। সেই ধারণা থেকেই তিনি মেয়েটিকে তার ভালবাসার কথা জানালেন। কিন্তু অনিমা তাকে মোটেও ভালবাসতো না। পাত্তা দিতো না। তিনি সেই সময় থেকেই একতরফা ভালবেসে যান। মেয়েটিকে একটু দেখার জন্য তার ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতেন, মেয়েটি রোকেয়া হলে থাকতো তাই তিনি হলের সামনে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু কোন সাড়া পেতেন না। তবে তার ধারণা মেয়েটি তাকে ভালবাসে এবং আজীবন ভালবেসে যাবে। এই ধারণা থেকে তিনি আজও মেয়েটির অপেক্ষা দাঁড়িয়ে থাকেন রোকেয়া হলের সামনে।

জানা গেছে, তবে মেয়েটি এখন আর রোকেয়া হলে থাকে না। তার বিয়ে হয়ে গেছে। চলে গেছে স্বামীর বাড়িতে। কিন্তু এই কথাটি এখন মামুন বিশ্বাস করতে চান না। বাবা-মায়ের সঙ্গে কোন সম্পর্ক নেই। সেই মনের মানুষটিকে ছাড়া তার ভাবনার মধ্যে আর কেউ নেই।একদিন পছন্দের মানুষের দেখা মিলবে এমনটাই বিশ্বাস। এই বিশ্বাস থেকেই অপেক্ষায় কেটে গেছে তার চারটি বছর। এক তরফা ভালবাসায় কাতর মামুন পাগল হয়ে সব কিছু ভুলে গেলেও, মামুন ভোলেনি রোকেয়া হল আর অনিমাকে। আজও তিনি অপেক্ষা করেন তার ভালবাসার মানুষকে পাওয়ার জন্য। দাঁড়িয়ে থাকে। রোকেয়া হলের সামনে। প্রতিটি বিশেষ দিনে অনিমার জন্য লাল গোলাপ ও উপহার হাতে নিয়ে অপেক্ষা করেন। তার বিশ্বাস অনিমা তার উপহার নিতে আসবে। তার মুখে বার বার একটি কথা উচ্চারিত হতে শোনা যায়, ‘সে আসবে। তাকে তো আসতেই হবে। সে আমার ভালবাসা। হয়তো বা পড়ছে, তাই আসতে একটু দেরি হচ্ছে। এই তো এখনি চলে আসবে।’

অনেকেই তাকে বলেছে মেয়েটি এখন আর রোকেয়া হলে থাকে না। কিন্তু কারো কথাই সে বিশ্বাস করে না। মামুন বলেন, আমার সঙ্গে একটু রাগারাগি হয়েছিল তার। অভিমানে কাতর আমার মনের মানুষটি তাই আমার সঙ্গে দেখা করে না। কিন্তু রাগ কমলে সে আসবে। আমি যখন গেট থেকে একটু দূরে যাই তখন সে হল থেকে বাইরে আসে। আমার সঙ্গে তার শেষ দেখা হয়েছিল গত বছরের পহেলা বৈশাখে। তখন আমি কথা বলতে পারিনি। আমার কিছু চাওয়ার নেই। শুধু দেখা হওয়ার অপেক্ষায়। তাই এখানে দাঁড়িয়ে থাকা। আমাকে সবাই পাগল বলে। কাউকে ভালবাসা যদি পাগলামি হয় তাহলে আমি তাই। যে যাই বলুক আমি এখান থেকে যাবো না।

বেঙ্গলি টাইমস
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×