۞۞ দোস্ত, নড়াচড়া করিসনা... ক্যামেরার দিকে তাকা..... ۞۞
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

۞۞ দোস্ত, নড়াচড়া করিসনা... ক্যামেরার দিকে তাকা..... ۞۞
================================
আমি যার ছবি তুলছি আজকে তার জীবন সংগ্রামের গল্প শুনাব। নাম তার জাহাঙ্গীর আলম। আমার ছোট বেলার বন্ধু। আমার এই বন্ধুটি ছোট বেলা থেকে বিভিন্ন বাড়ীতে টিউশনী করে ও কৃষিকাজ করে সংসার চালিয়েছে। ডিগ্রী পরীক্ষা পাশ করার পর একটি মাদ্রাসায় শিক্ষকতা করেছিল বলে সবাই মাষ্টার জাহাঙ্গীর বলেই ডাকে। বেতনের টাকায় সংসার চলছিল না বলে আজ থেকে ৮ বছর আগে আরব আমিরাত এসেছিল। সে ভিসা সংক্রান্ত জটিলতায় একবারও দেশে যাবার সুযোগ পায়নি। বিগত ৮ বছরের সমস্ত ইনকাম পরিবারের পেছনের খরচ করেছে। বোনদেরকে বিয়ে দিয়েছে। বাড়ীকে ছোট একটি ঘর তৈরী করেছে। তার জীবন থেকে ৩৫ টি বসন্ত হারিয়ে গেছে। সংসারের ঘানি টানতে টানতে এখনো বিয়ে করতে পারেনি। এই দুর প্রবাস ছেড়ে দেশে গিয়ে কি করবে এই চিন্তা করতে করতেই তার দিন যায়। আমার কাছ থেকে ১০০ কিঃ মিঃ দুরে থাকে বলে বছরে মাত্র একবার তার সাথে দেখা করি। আমাকে কাছে পেয়েই জড়িয়ে ধরে। সুখ-দুঃখের কথাগুলো শেয়ার করে। আমি তাকে কোন সমাধান দিতে পারি না। বলতে পারি না যে..তুই বাড়ীতে চলে যা.....যাবেই বা কিভাবে? তার যে ভিসা নেই।
এই রকম হাজারো জাহাঙ্গীর এই প্রবাসে কাজ করছে। বছরের পর বছর তারা দেশে যেতে পারে না। পরিবারের সাথে কিছুটা সময় থাকতে পারে না। প্রিয়জনদের মৃত্যুতে কান্না ছাড়া আর কিছুই করতে পারে না। হায়রে প্রবাসী জীবন..কেন এই নিষ্টুর জীবন? তাদেরকে কে দিবে শান্তনা?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর...
...বাকিটুকু পড়ুন
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন