somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

===অপবিচিত নারীর সাথে মোবাইলেে প্রেমে পড়ে মান-সম্মান হারাচ্ছেন ভদ্রলোকেরা===

০৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সম্মান ক্ষুণ্ন হওয়ার ভয়ে ওদের দাবি মানতে হয় ।। নগরীতে প্রতারণার নানা কৌশল
ঋত্বিক নয়ন ॥ চট্টগ্রাম থেকে
======================
তাদের কেউ ছাত্রী, কেউ প্রবাসীর স্ত্রী, কেউ এনজিও কর্মী, কেউবা উঠতি মডেল। এগুলো তাদের আসল পরিচয় নয়। এই পরিচয় দিয়ে তারা প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে থাকে। নগরীতে এমন চারটি সিন্ডিকেটের সংবাদ পেয়েছে গোয়েন্দা পুলিশ। গত ৬ মার্চ বিকেলে গোয়েন্দা কার্যালয়ে একটি সিন্ডিকেটের আটককৃত ৪ জনের সাথে কথা বলার সময় তাদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ দেখা যায়নি। অবলীলায় তারা জানিয়েছে প্রতারণার আদ্যোপান্ত। এপ্রসঙ্গে নগর গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-কমিশনার মো: বাবুল আক্তার বলেন, তাদের উদ্দেশ্য ব্ল্যাক মেইলিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া। আগে আমরা ভুয়া র‌্যাব-ডিবির কথা শুনেছি। জিনের বাদশা, ভাগ্য প্রতারকের কথাও শুনেছি। এ ক্ষেত্রে নতুন সংযোজন এটি।

যেভাবে আইনের জালে : দীর্ঘদিন ধরে নগরজুড়ে কয়েকটি সিন্ডিকেট সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সম্মান ক্ষুণ্ন করার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করে আসছে। এমন অভিযোগ পেয়ে নগর গোয়েন্দা পুলিশ গত ৫ ও ৬ মার্চ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কুলসুম প্রকাশ তানিয়া (২৭), মুন্না কামাল (৩৬), রবি (২২) ও আব্দুছ সাত্তারকে (২৮) আটক করে।

প্রতারণার কৌশল : জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে কুলসুম জানায়, অপরিচিত নম্বরে ফোন দিয়ে টার্গেট করা হয়। গভীর রাতেই সচরাচর ফোন করে তারা। কয়েকবার রিং পড়তেই ঘুম জড়ানো কণ্ঠে ওপ্রান্ত থেকে হ্যালো বলতেই সুললিত নারী কণ্ঠে নিজেকে তানিয়া পরিচয় দেয় সে। কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। ফোনে মাঝে মধ্যে কথা হয় তাদের । টার্গেট করা ব্যক্তি দেখা করার জন্য উতলা হয়ে ফাঁদে পা বাড়ায়।

দেখা করতে গিয়ে জিম্মি : পরিচয়পর্ব শেষে টুকটাক কথা বলার এক পর্যায়ে টার্গেট করা ব্যক্তি তাকে আপ্যায়ন করতে আগ্রহী হন। কোন রেষ্টুরেন্টে নিরালায় গিয়ে বসতে চান। টেক্সি ভাড়া করা হয়। তবে আগে থেকে অপেক্ষারত টেক্সিতেই কৌশলে উঠে তারা। এসময় অপরিচিত দুটি ছেলে জোরপূর্বক টেক্সিতে উঠে বসে। তাদের একজন টার্গেটের পেটে পিস্তল ঠেকিয়ে চ্যাঁচামেচি করলে গুলি করার ভয় দেখায়। প্রথমেই তারা টার্গেটকৃত ব্যক্তির মোবাইল ফোন ও মানি ব্যাগ নিয়ে নেয়। নিয়ে যায় নিজেদের ফ্ল্যাটে।

মূল অস্ত্র সম্মান ক্ষুণ্ন করার ভয় : গ্রেফতারকৃত মুন্না কামাল আজাদীকে জানান, তাদের মূল অস্ত্র টার্গেট ব্যক্তির সম্মান হানি । সে বলে, ‘এসব মানুষ টাকার চেয়েও মান-সম্মানকে বেশি ভয় পায়’। তাই তাদের সেই অস্ত্র দিয়েই ঘায়েল করা হয়। এসময় পুলিশের এডিসি জানান, এক অভিযোগকারীর করুণ কাহিনী। ঐ ব্যক্তিকে জোরপূর্বক বিবস্ত্র করা হয়। কুলসুম অর্ধ নগ্ন হয়ে তার সাথে জড়াজড়ি করতে থাকে, অন্যরা ক্যামেরা ও মুঠোফোনে ছবি তুলে। তিনি বাধা দেয়ার চেষ্টা করলে তারা তাকে মারধর করে। এরপর শুরু হয় ছবিগুলো তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের কাছে পাঠানোর ভয় দেখানো। বাঁচতে চাইলে তাদেরকে দশ লাখ টাকা দিতে হবে । চক্রটি বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করে। তাদের রয়েছে একাধিক বিকাশ নম্বর।

চার সিন্ডিকেটের খোঁজ মিলেছে : এডিসি বাবুল আক্তার জানান, নগরীতে এলাকা ভিত্তিক চারটি দল রয়েছে। প্রতিটি দলে একজন করে নারী সদস্য রয়েছে। তারা হল বগারবিল এলাকার জেসি, ইস্পাহানি এলাকার শারমিন, ষ্টিলমিল এলাকার সুমি ও চান্দগাঁও এলাকার তানিয়া প্রকাশ কুলসুম। প্রতিটি দলে ৫/৬ জন সদস্য রয়েছে। এ দলের পুরুষ সদস্যরা টার্গেটকৃত ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহ করে মহিলা সদস্যদের দেয়। তারা ফোনে ঐ ব্যক্তিদের সাথে কথা শুরু করে। একপর্যায়ে তাকে দেখা করার প্রস্তাব দেয়। এই চক্রের সদস্যদের ভাড়া করা ঘরে দেখা করতে গেলে তাকে আটকে রেখে ছবি তুলে টাকা আদায় করে। আবার কখনো এই চক্রের মহিলারা টার্গেটকৃত ব্যক্তির সাথে রিক্সায় ওঠার সাথে সাথে দলের অন্যান্য সদস্যরা জোরপূর্বক তার কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল ছিনিয়ে নেয়। চারটি দলে প্রায় বিশ জন সদস্য আছে। এদের মধ্যে গ্রেফতারকৃতরা ছাড়াও জাফর, নূরুদ্দিন, ফারুক, সিলেটি আনোয়ার, বস্তি শাহাবুদ্দিন, সেলিম, সুমি, জুয়েল, এনাম, শারমিন ও জেসি অন্যতম।

পুরো পরিবার জড়িত: পুলিশ জানান, মুন্না কামালের পুরো পরিবার ধাপে ধাপে এ পেশায় জড়িত । পুলিশের হাতে আটক তানিয়া প্রকাশ কুলসুম এ দলের নেতা মুন্না কামালের তৃতীয় স্ত্রী। এ দলে আছে নুরুদ্দিন ও জাফর। নুরুদ্দিন সম্পর্কে মুন্না কামালের ভাগিনা । মুন্নার স্ত্রী তানিয়া নিজেকে প্রবাসীর স্ত্রী বলে পরিচয় দেয়। সে তার কন্যা সন্তানসহ একাকী বসবাস করে বলে ফোনে টার্গেটকৃত ব্যক্তিকে জানায়। কখনো কখনো তার চার বছরের সন্তানের সাথে তাদের কথা বলিয়ে দেয়। যাতে উক্ত ব্যক্তি বিষয়টি বিশ্বাস করে।

মুন্না প্রথমে টেম্পু চালাতো। প্রায় ৪/৫ বছর এ কাজের সাথে জড়িত । প্রথমে সে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা করতো। পরে স্ত্রী ও ভাগিনাকে নিয়ে ব্ল্যাক মেইলিং এর কাজ শুরু করে। এ দলের সদস্য রবি জানায়, ৩ বছর আগে কুলসুমা ফোনে ভাব জমিয়ে বাকলিয়ার একটি ঘরে নিয়ে তার কাছ থেকে মোবাইল ও বার হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে কুলসুমার সাথে তার দেখা হলে তখন কুলসুমা তাকে তাদের দলের হয়ে কাজ করার প্রস্তাব দেয়।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×