somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ PK (2014)

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন মুভিতে যখন আমির, অনুষ্কা, শুশান্ত, সঞ্জয় দত্ত, বোমান ইরানি'র মত অভিনেতারা অভিনয় করে আর সেই মুভির পরিচালক রাজকুমার হিরানী হয়, তখন সেই মুভি নিয়ে দর্শকদের এস্পেক্টেশন লেভেল টা আকাশে উঠে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।
সবচেয়ে অবাক ব্যপার হলো এক সপ্তাহেও মুভির DVDSCR বের হয়নি, যেখানে অন্য বলিউড মুভি রিলিজের দিন রাতেই DVDscr এ দেখে ফেলি। এটা কিন্তু মুভির ব্যবসার জন্য চরম পজেটিভ ব্যপার। যে প্রিন্ট গুলো বেরিয়েছে তা দেখার মত না। গতকাল বের হওয়া P-DVDrip টা আগের গুলোর তুলনায় ভালো। হলের নইজ টা নেই। সাউন্ড ক্লিয়ার আছে। আর অপেক্ষা করতে না পেরে এটাই দেখে ফেললাম। মুভি একেবারে মাস্টারপিস লেভেলের ভালো লেগেছে এমন বললে বাড়িয়ে বলা হবে। মুভিটা বেশ মনোযোগ দিয়েই দেখলাম।। দেখার পর আমার যা মনে হল তাই শেয়ার করছি। মনে রাখবেন এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। জরুরী না যে আপনাদের সাথে মিলতে হবে।। আপনাদের মতামত আলাদা হতে পারে। মুভিটাকে আমি বলিউডের মাফকাঠিতেই জাজ করেছি।।

একটা মুভির মূল উপকরণ হলো তার স্টোরি। এ পর্যন্ত যতজন আমাকে কপি বলেছে আমি প্রতিবাদ করে বলেছি, "কোন মুভির সাথে একটু আধটু মিলে গেলেই যদি তাকে কপি বলা হয় তবে দুনিয়ার ৯৫% মুভিই কোন না কোন মুভির কপি".... কিন্তু মুভি দেখাত পর কেন জানি আমারো মুভিটা কিছুটা হলেও ও মাই গড এর ছায়া ছায়া মনে হয়েছে।। তাছাড়া এই থিমের স্টোরি আগেও দেখেছি।। স্টোরি বেশ ভালোই ছিলো তবে ঐযে আকাশ পরিমান এস্পেক্টেশন!! সেই পর্যন্ত পৌছুতে পারেনি।।

ডায়লগ গুলো ভালোই ছিলো। কিন্ত এখানেও দুই একটা ডায়লগ ও মাই গডে দেখেছি।। আর আমার কাছে kuch khass লাগেনি কারন এই ডায়লগ গুলো আমি বহুবার নিজের স্ট্যাটাসে লিখেছি। তাই কিছুটা পুরানো লেগেছে। তবে একটা ডায়লগ খুবই ভালো লেগেছে, " Baba ji Agar aap hawa mein se sona nikal sakte ho to humara desh ka garibi kyun nahi mitate?? humse chanda kyun lete ho??"। তবে বলতে পারছিনা যে "ইয়ার কিয়া ডায়লগ থা, জোস, ওসাম।"...

এক্টিং নিয়ে কথা হবেনা। আমিরের এক্টিং বরাবরের মতই পারফেক্ট ছিলো। বাকি সবাইও নিজ নিজ যায়গায় সুপারব অভিনয় করে গিয়েছে।।

বাকি সব কাজ স্ক্রীনপ্লে, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব পারফেক্ট লেগেছে।। তবে মুভির গানগুলো একদমই ভালো না। দুইবার শোনার মত না।। যদিও ভালো মুভির জন্য গানের দরকার হয়না। কিন্তু যেহেতু গান রেখেছে তো সেটাও জাজমেন্ট করতে হবে।। সঞ্জয় দত্তের গানটা শুধু শুধু ঢুকিয়েছে বলে মনে হয়েছে।।

ফান গুলো খুব ভালো লেগেছে। কিছু কিছু দৃশ্যে হো হো করেই হেসেছি। মুভি ইন্টারটেইনিং ছিলো....

মুভিটা আমার ভালো লেগেছে। ইনফ্যাক্ট এই বছরে যেসব মুভি ভালো লেগেছে তার মধ্যে প্রথম দিকে থাকবে। কিন্তু ঐ এস্পেক্টেশন লেভেলের জন্যই হয়ত মাস্টারপিস ট্যাগ দিতে পারছিনা। তাছাড়া সব মুভিই কি আর থ্রি ইডিয়েট হতে পারে?? তাই ওর সাথে তুলনাও করা যায় না।। কিন্তু ও মাই গডের সাথে না চাইলেও তুলনা করতে হচ্ছে।। ও মাই গড এর থেকে বেটার ছিলো বলতেই হয় কারন ওখানে খুবই শক্তিশালী যুক্তি ছিলো।। যুক্তিতে যুক্তিতে ভরা ছিলো ও মাই গড। কিন্তু এই মুভিতে কেমন যেন আমার মনে হয়েছে যুক্তিগুলো আরো স্ট্রং হতে পারত, গল্পের নায়ক আরো স্ট্রংলি নিজের যুক্তির প্রয়োগ করতে পারত।। যদি ও মাই গড না দেখতাম তবে হয়ত আরো ভালো লাগত, যদি রাজকুমারের মুভি না হত তবেও হয়ত আরো অনেক বেশি ভালো লাগতে পারত..... সব মিলিয়ে খারাপ লাগেনি। ভালো লেগেছে, কিন্ত থ্রি ইডিয়েট বা ও মাই গডের লেভেলের ভালো লাগেনি।।।।

আমি আবারো বলতে চাই এসব আমার একান্তই নিজের মত, আপনাদের অন্য হতেই পারে।। তাই আপনারাও আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন...... সবাই ভালো থাকবেন।। হ্যাপি মুভি ওয়াচিং......

আমার রেটিং
7/10
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×